Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ইউপি সদস্য রাজা মিয়ার অনিয়ম-দুর্নীতিতে অতিষ্ঠ এলাকাবাসী
ঢাকা বিভাগীয় সংবাদ

ইউপি সদস্য রাজা মিয়ার অনিয়ম-দুর্নীতিতে অতিষ্ঠ এলাকাবাসী

By Saiful IslamFebruary 26, 20262 Mins Read

সাইফুল ইসলাম : মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোঃ রাজা মিয়ার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর পক্ষে মো. আলী সম্প্রতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছেন।

Raja mia

অভিযোগপত্রে বলা হয়, দীর্ঘদিন ধরে উকিয়ারা এলাকার বাসিন্দারা রাজা মিয়ার বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বিগত সময়ে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ ছিলেন। ৫ আগস্টের পর আরও বেপরোয়া হয়ে প্রশাসনের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ করা হয়।

লিখিত অভিযোগে ইউপি সদস্য রাজা মিয়ার বিরুদ্ধে দারিদ্র বিমোচন কর্মসূচির টাকা আত্মসাৎ, মিটার দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা নেওয়া, চল্লিশ দিনের কর্মসূচির কাজের মজুরি থেকে ৯ হাজার ৫০০ টাকা আত্মসাৎ, জুয়েল নামের এক ব্যক্তির কাছ থেকে আট লাখ টাকা আত্মসাৎ, চাকরির প্রলোভন দেখিয়ে মো. মুরাদের জমি খনন, রাস্তার মাটি অবৈধভাবে বিক্রি, ফরহাদ নামের এক ব্যক্তির কাছ থেকে ১৫ লাখ টাকা আত্মসাৎ এবং নদীতে অবৈধ ড্রেজার বসানোর পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

Advertisement

সরেজমিনে কথা বলে জানা যায়, এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। প্রতিবেদককে দেখে অনেকেই এগিয়ে এসে অভিযোগ করেন।

ইউনুস আলী নামের এক বাসিন্দা বলেন, “রাজা মেম্বার অবৈধভাবে এলাকায় ড্রেজার বসানোর পরিকল্পনা করছে। ইতোমধ্যে ড্রেজারের পাইপ ও সরঞ্জাম এনেছে। এখানে ড্রেজার বসালে নতুন তৈরি রাস্তাটি ভেঙে পড়বে। আমরা চাই, এখানে ড্রেজার দিয়ে মাটি কাটা ও ট্রাক চলাচল যেন না হয়।”

সুফিয়া বেগম নামের এক বৃদ্ধা বলেন, “চল্লিশ দিনের কর্মসূচির কাজে আমার পাওনা ছিল ১৬ হাজার টাকা। রাজা মেম্বার আমাকে ৬ হাজার টাকা দিয়েছে। বাকি ১০ হাজার টাকা দেয়নি। দুই বছর ধরে টাকার জন্য তার কাছে ঘুরছি। টাকা চাইলে বলে উপর থেকে টাকা দেয়নি।”

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. রাজা মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa