হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯৮ ডলারের ওপরে ছিল। তবে ইরানের ঘোষণার পরপরই তা দ্রুত কমে ৮৮ ডলারে নেমে আসে।
ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় তেহরান। দেশটি জানিয়েছে, লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান প্রণালিটি কার্যত বন্ধ করে দিলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়।
এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে থাকে এবং একপর্যায়ে ব্যারেলপ্রতি মূল্য ১১৯ ডলার পর্যন্ত পৌঁছে যায়।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


