মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ জায়গা করে নিয়েছে মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’। ‘হাওয়া’ ছবির সাফল্যের পর এটি তার নতুন কাজ হিসেবে দর্শক ও সমালোচকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

রইদ

Advertisement

জানা গেছে, ‘রইদ’ উৎসবের এশিয়ান ক্রসরোডস বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। আগামী ১৫ মে বিকেল ৫টা ৩০ মিনিট এবং ১৬ মে দুপুর ২টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্র সময় অনুযায়ী ছবিটি প্রদর্শিত হবে।

এর আগে ২০২৫ সালের শেষ দিকে ‘রইদ’-এর পোস্টার, ট্রেলার ও গান প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ট্রেলারটি দেশি-বিদেশি দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রশংসা অর্জন করে।

এছাড়া ছবিটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছে। এর আগে এটি মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ নির্বাচিত হয়েছিল।

সিনেমাটির গল্প গড়ে উঠেছে এক মানবিক সম্পর্ককে কেন্দ্র করে—এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রামের আবেগঘন কাহিনি এতে তুলে ধরা হয়েছে।

ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।

দেশের প্রেক্ষাগৃহে ‘রইদ’ মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.