ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর কাছে পদত্যাগপত্র জমা দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে তিনি ‘ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ’ উল্লেখ করেছেন। ঢাবি উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজও গণমাধ্যমকে এ বিষয় নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ গৃহীত হওয়ার সংবাদ প্রকাশিত হয়নি; পদত্যাগপত্র গ্রহণের পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অধ্যাপক নিয়াজ আহমেদ খান সংবাদ সম্মেলনে ইতিমধ্যে পদত্যাগের প্রস্তুতি থাকার কথা জানিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, “আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ঊর্ধ্বমুখী। আমি মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা ভালো পর্যায়ে পৌঁছেছি, তাই আমি সরে দাঁড়াতে চাই।”
তিনি আরও উল্লেখ করেছেন, “আমি সরে দাঁড়াতে চাই যেন রাজনৈতিক সরকার তাদের মতো করে প্রশাসন সাজাতে পারে। তাদের যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমি যে কোনো সময় প্রস্তুত আছি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


