জুমবাংলা ডেস্ক : রংপুর-৩ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

আনোয়ারা

Advertisement

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রোববার (১৯ নভেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আনোয়ারা ইসলাম রংপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সংগঠন ‘ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থা’-এর সভাপতি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করছেন। এ ছাড়া বিভিন্ন সময় সংগঠনের পক্ষে সামাজিক কর্মকাণ্ডেও অংশ নেন তিনি।

আনোয়ারা ইসলাম জানান, রংপুর এখনও অবহেলিত অঞ্চল। উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে রংপুর রয়েছে অনেক পিছিয়ে। এখানে নেতৃত্ব দেওয়ার মতো নেতা নেই বললেই চলে। এ কারণে আমি এই আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি নির্বাচন করে জনগণের রায় নিয়ে নেতৃত্বে আসতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করবো।

এ সময় মনোনয়নপত্র কেনার জন্য ব্যাংক চালানের মাধ্যমে ৩৫ হাজার ৫০০ টাকা জমা দিয়েছেন বলেও জানান তিনি।

এবার নতুন গুজবে প্রবীর মিত্র, বিব্রত পরিবার

আনোয়ারার মনোনয়নপত্র নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুল আলম। তিনি জানান, এবার রংপুর-৩ (সদর) আসনে মোট ৪ লাখ ৯৪ হাজার ৭৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।

তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.