যেকোনো উৎসবে নজর কাড়েন ঢালিউড কুইন অপু বিশ্বাস। নতুন বছরকে বরণ করে নেয়ার রঙিন ছবি ফেসবুকে পোস্ট করেছেন ভক্তদের মাঝে। সাদা-নীলের আবহে শাড়িতে বাঙালিয়ানা সাজে সবার সামনে এলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবিতে দেখা গেছে ঐতিহ্যবাহী শাড়ি এবং দেশি আমেজে। সাদা রঙের শাড়িতে নীল এবং লাল রঙের জ্যামিতিক নকশার ছোঁয়া যেন বসন্ত ও বৈশাখের এক অপূর্ব সংমিশ্রণ।
শাড়ির পাড়ে গাঢ় নীল রঙের আভিজাত্য এবং হাতে পরা রঙিন কাঁচের চুড়ি তাকে এনে দিয়েছে বাংলাদেশি লুক।
গলায় পরেছেন জমকালো গহনা, যা তার ব্যক্তিত্বে যোগ করেছে রাজকীয় আভা। ছবির ক্যাপশনে অভিনেত্রী তার মনের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।’
শেয়ার করা ছবিগুলোতে অপু বিশ্বাসকে সোফায় বসে মৃদু হাসিতে পোজ দিতে দেখা গেছে। ভক্ত-অনুরাগীরা তাকে নতুন বছরের ফিরতি শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সৌন্দর্যের প্রশংসায় মেতেছেন।
মুক্তির অপেক্ষায় আছে অপুর নতুন সিনেমা ‘সিক্রেট’। ঈদুল আযহায় এটি প্রেক্ষাগৃহে আসতে পারে বলে গুঞ্জন থাকলেও, তা নিয়ে এখনই মুখ খুলতে চান না তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে ব্যক্তিজীবনের টানাপোড়েন পেছনে ফেলে পেশাদারিত্বের নতুন এই অপু বিশ্বাসকেই এখন পর্দায় দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


