Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এর আগেও হ.ত্যা.চেষ্টার শিকার হন যেসব মার্কিন প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

এর আগেও হ.ত্যা.চেষ্টার শিকার হন যেসব মার্কিন প্রেসিডেন্ট

By Shamim RezaJuly 14, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিতর্কেও অংশ নিয়েছেন বাইডেন এবং ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে বইতে শুরু করেছে এই নির্বাচনের আমেজ। এমন সময়ে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের নির্বাচনী প্রচারে বন্দুক হামলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারে হামলা এবারই প্রথম নয়, বেশ কয়েকজন সাবেক মার্কিন প্রেসিডেন্টও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চারজন মার্কিন প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এছাড়া হত্যার চেষ্টাও করা হয়েছিল আরও বেশ কয়েকজনকে। তবে তারা প্রাণে বেঁচে গিয়েছিলেন।

প্রেসিডেন্ট অ্যান্দ্রো জ্যাকসন: সাবেক মার্কিন প্রেসিডেন্ট অ্যান্দ্রো জ্যাকসনকে হত্যার চেষ্টা করা হয়েছিল। একটি শেষকৃত্য অনুষ্ঠানে তিনি হত্যাচেষ্টার শিকার হন। এ সময় তাকে লক্ষ্য করে ‍দু’বার গুলি ছোড়া হয়। তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান।

থিওডোর রুজভেল্ট: ডোনাল্ড ট্রাম্পের ন্যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। ১৯১২ সালে নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়। এক সেলুনের কর্মী তাকে লক্ষ্য করে গুলি করেন।

হামলার পর রুজভেল্ট বলেন, তার সঙ্গে থাকা ৫০ পৃষ্ঠার বক্তৃতার অনুলিপি বুলেটটিকে ধীরগতির করে দেয়। এটি তাকে নিজের শরীরে আজীবন বয়ে বেড়াতে হয়েছিল। হামলার পরও সমাবেশে বক্তব্য দেন তিনি।

ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৩৩ সালে হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। এ সময় তিনি হামলা থেকে কোনোক্রমে রক্ষা পেলেও শিকাগোর মেয়র আন্তন সেরমাক গুলিতে নিহত হন।

হ্যারি এস ট্রুম্যান: ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের পর প্রেসিডেন্ট হয়েছিলেন হ্যারি এস ট্রুম্যান। ১৯৫০ সালে তিনিও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। পুয়ের্তো রিকান জাতীয়তাবাদীরা তাকে লক্ষ্য করে বন্দুক হামলা চালিয়েছিল।

জর্জ ওয়ালেস: যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের চার বার নির্বাচিত গভর্নর ছিলেন। তিনি ১৯৭২ সালে তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এ সময় ওয়াশিংটন ডিসির বাইরে একটি নির্বাচনী প্রচারণায় তাকে গুলি করা হয়। এর ফলে তিনি প্যারালাইজড হয়ে গিয়েছিলেন।

জেরাল্ড ফোর্ড: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড ১৯৭৫ সালের দুবার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। এরমধ্যে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে হামলার আগেই একবার তা রুখে দেওয়া হয়। এ ঘটনার কয়েক সপ্তাহ পর সান ফ্রান্সিসকোতেও তাকে হত্যার চেষ্টা করা হয়। তবে সেবার এক পথচারীর কারণে তিনি বেঁচে যান।

রোনাল্ড রিগান: ১৯৮১ সালে ওয়াশিংটন ডিসিতে হিলটনের বাইরে একটি বক্তৃতা দেওয়ার পরে গুলিবিদ্ধ হন। এ সময় তার প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি তার চেয়ে গুরুতর আহত হন। তার হামলাকারীকে চার দশকের বেশি সময় একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে আটক রাখা হয়। ২০২২ সালে তিনি আদালতের তত্ত্বাবধানে মুক্তি পান।

বারাক ওবামা: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও হত্যাচেষ্টা করা হয়। ২০১১ সালে হোয়াইট হাউসে তিনি হত্যা চেষ্টার শিকার হন।

বহু পুরুষর সঙ্গে রোমান্স, অসৎ নারী চেনার সহজ উপায়

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, সব মার্কিন প্রেসিডেন্ট আজীবন সিক্রেট সার্ভিসের সুরক্ষা পেয়ে থাকেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আগেও আন্তর্জাতিক এর প্রেসিডেন্ট মার্কিন মার্কিন প্রেসিডেন্ট যেসব শিকার হ.ত্যা.চেষ্টার হন
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

February 5, 2026
১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

February 5, 2026
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
Latest News
সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.