আন্তর্জাতিক ডেস্ক : তেল নির্ভরতা থেকে বেরিয়ে এসে পর্যটন ও বাণিজ্যে নিজেদের সমৃদ্ধ করতে পশ্চিমা দেশগুলোর অনুকরণ করতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এ লক্ষ্যে শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের মতো শেনজেন স্টাইলে পর্যটকদের ভিসা দেবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা বিষয়ক কাউন্সিল জিসিসি। বুধবার (০৮ মে) ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিসা আনছে আরব

Advertisement

জানা গেছে, এই ভিসা নিয়ে একজন পর্যটক ৩০ দিনে জিসিসিভুক্ত ছয়টি দেশ সফর করতে পারবেন। এ ছয়টি দেশ হলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান, বাহরাইন এবং কাতার।

নতুন প্রস্তাবিত এ ভিসার নাম হবে- ‘জিসিসি গ্রান্ড ট্যুরস’। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আবদুল্লা বিন তুক আল মারি সোমবার এরাবিয়ান ট্রাভেল মার্কেটের উদ্বোধন ঘোষণা করে এমন তথ্য জানান।

‘ঘুমন্ত’ শিক্ষিকার ছবি তোলায় ৬৩ হাজার টাকা জরিমানা কর্মচারীর

তিনি জানান, মধ্যপ্রাচ্য ভ্রমণকে যৌক্তিকভাবে সহজ করতে এবং পর্যটনকে সমৃদ্ধ করতে বড় এই উদ্যোগ নেয়া হয়েছে। জিসিসির সদস্য রাষ্ট্রগুলো একীভূত পর্যটন ভিসার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। এই ভিসা নিয়ে একজন পর্যটক ৬টি দেশই সফর করতে পারবেন। খুব দ্রুতই এ ভিসা চালুর প্রক্রিয়া শেষ হয়ে আসবে বলে আশা করছেন আরব কর্মকর্তারা। জিসিসির এ ভিসা নিয়ে উপসাগরীয় অঞ্চলে কমপক্ষে ৩০ দিন অবস্থান করতে পারবেন একজন পর্যটক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.