Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ২০২৪ সালে ইসরায়েলে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
খেলাধুলা ফুটবল

২০২৪ সালে ইসরায়েলে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

By Saiful IslamJune 11, 20232 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ শেষে এবং ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শুরুর আগে আর কোনো প্রীতি ম্যাচ খেলবে না আর্জেন্টিনা। তবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের লিওনেল মেসিরা একটি প্রীতি ম্যাচ খেলবেন ইসরায়েলের মাটিতে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েসন (এএফএ)-এর প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে এজিজার লিওনেল আন্দ্রেস মেসি অনুশীলন সেন্টারে এক বৈঠকে বসেছিলেন ইসরায়েলের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মিকি জোহার। বৈঠক শেষে এক টুইটে ইসরায়েলি মন্ত্রী জানান, আর্জেন্টিনা জাতীয় দল ইসরায়েলে একটি ম্যাচ খেলবে। তবে ভেন্যুর ব্যাপারে কিছু জানাননি তিনি। সূত্র- টিওয়াইসি স্পোর্টস

টুইটে ইসরায়েলের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী লিখেছেন, ‘আর্জেন্টিনা দল ইসরায়েলে আসবে। আমি এএফএ-এর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং আমরা দুই দেশের (ফুটবল) অ্যাসোসিয়েশনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার ব্যাপারে একমত হয়েছি। আর হ্যাঁ আগামী বছর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলতে আসবে। ’

অন্যদিকে এএফএ-এর প্রেসিডেন্ট তাপিয়াও বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের দেশ ও জনগণের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার ব্যাপারে আমরা কাজ করে যাবো। ’

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এরইমধ্যে আর্জেন্টিনা দলের অধিকাংশ সদস্য চীনের বেইজিংয়ে পৌঁছে গেছেন। দ্বিতীয় ধাপে আজ সকালে দলের সঙ্গে যোগ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেওয়ার পর ফের মাঠে নামতে দেখা যাবে তাকে। তার সঙ্গে প্রাইভেট প্লেনে বেইজিং পৌঁছেছেন আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস এবং নাহুয়েল মোলিনা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রচারিত ভিডিওতে দেখা গেছে, হাজারো সমর্থক বিমানবন্দরের বাইরে মেসিদের অপেক্ষায় ছিলেন। তবে প্লেন থেকে নেমে সরাসরি বাসে উঠে যান এবং দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন।

অবশ্য মেসিদের আগেই বেইজিংয়ে পৌঁছে গেছেন নিকোলাস ওতামেন্দি এবং ক্রিস্তিয়ান রোমেরো। আর নিকোলাস তাগলিয়াফিকো, জিওভান্নি সিমিওনে, লুকাস ওকাম্পোস, মার্কোস আকুনা, জার্মান পেজেলা, ফাকুন্দো বুওনানোত্তে, জেরোনিমো রুয়ি, ওয়ালতার বেনিতেস, গুইদো রদ্রিগেস, এজেকুয়েলরা দিনের আরেক ফ্লাইটে উড়ে যাবেন।

তবে দলের বাকিদের সঙ্গে কিছুটা বিলম্বে যোগ দেবেন লাউতারো মার্তিনেস এবং হুলিয়ান আলভারেস। কারণ দুজনেই এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ভিন্ন দুই দলে খেলবেন। আজ রাতেই ইস্তানবুলে মার্তিনেসের দল ইন্টারের মুখোমুখি হবে আলভারেসের ম্যানচেস্টার সিটি। ম্যাচ শেষ করেই বেইজিংয়ের উদ্দেশে উড়ে যাবেন তারা।

এদিকে চীনে পৌঁছে প্রস্তুতিপর্ব শুরু করবে লিওনেল স্কালোনির দল। আগামী বৃহস্পতিবার (১৫ জুন) বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এরপর ১৯ জুন (সম্ভাব্য তারিখ) জাকার্তায় স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে ২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচ শেষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর প্রস্তুতি নেবে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
২০২৪ আর্জেন্টিনা ইসরায়েলে খেলবে’ খেলাধুলা প্রীতি ফুটবল ম্যাচ সালে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

February 1, 2026
বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

February 1, 2026
পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

February 1, 2026
Latest News
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.