Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৮ জেলায় সেনা মোতায়েন
Bangladesh breaking news জাতীয়

পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৮ জেলায় সেনা মোতায়েন

By Tarek Hasanআগস্ট 10, 20241 Min Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ৫৮টি জেলায় মোতায়েন করা হয়েছে এবং জীবন, সম্পত্তি ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সার্বিক নিরাপত্তা দিতে সারা দেশে ২০৬টি ক্যাম্প স্থাপন করা হয়েছে।

সেনা মোতায়েন

Advertisement

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি দল জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক বন্দীদের আটক এবং কারাগার থেকে লুট করা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিরোধের পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালীর একটি মন্দিরে দুর্বৃত্তদের হামলা ব্যর্থ করেছে সেনাবাহিনী।

কক্সবাজারে অবস্থিত বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা প্রদানের জন্য সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে তারা যৌথ টহল পরিচালনা করছে।

এতে বলা হয়েছে, রাজধানীর ২৯টিসহ সারা দেশের ৪১৭টি থানায় ইতোমধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা পুলিশের অস্ত্র উদ্ধারেও সহযোগিতা করবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী ডাটা সেন্টারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

স্বাভাবিক পরিবেশ ফেরাতে মনোযোগ সরকারের

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে উল্লেখ করে এতে বলা হয়, এই ধরনের গুজবে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে ও থাকবে এবং সর্বদা জাতির স্বার্থে কাজ করবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ভূমিকম্প

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

জুন 11, 2026
Police

পুলিশ প্রশাসনে বড় রদবদল

জুন 11, 2026
Logo

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন

জুন 11, 2026
Latest News
ভূমিকম্প

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

Police

পুলিশ প্রশাসনে বড় রদবদল

Logo

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন

রূপালীক্যাশ

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি সই

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

টেস্ট সিরিজ

চমক রেখে টেস্ট সিরিজে দল ঘোষণা বাংলাদেশের

ফাইভ-জি

২ বছরে ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে ফাইভ-জি পৌঁছানোর পরিকল্পনা

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ইমাম মুয়াজ্জিন খাদেম

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা ভাতার প্রস্তাব

মদের দাম

দেশে তৈরি মদে লিটারে ৫০০ টাকা ভ্যাট

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa