প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। তার বর্তমান দায়িত্ব পলিসি ও স্ট্র্যাটেজির পাশাপাশি এখন অতিরিক্ত দায়িত্ব হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ও অন্তর্ভুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনায় প্রতিমন্ত্রীর সমতুল্য পদে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দায়িত্ব পুনর্বণ্টন করা হলো।
বিদ্যমান দায়িত্ব: পলিসি ও স্ট্র্যাটেজি
নতুন দায়িত্ব: পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করা হয়েছিল। নতুন এই আদেশে বলা হয়েছে, আগের প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
ডা. জাহেদ উর রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদে দায়িত্ব পালন করছেন এবং প্রতিমন্ত্রীর সমতুল্য মর্যাদায় এই দায়িত্ব পালন করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


