জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দির থেকে স্বর্ণের মুকুট চুরির ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন- মন্দিরের পুরোহিতের সহকারী অপুর্ব সাহা (৩৭), সঞ্জয় বিশ্বাস সাজু (৪০), পরিচ্ছন্নতাকর্মী রেখা রানী সরকার (৪২) ও পারুল বিশ্বাস (৪১)।

এর আগে ১১ অক্টোবর দিবাগত রাত ২টায় মন্দির পরিচালনা কমিটির পক্ষে জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে শ্যামনগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে।

মামলার এজাহারে বাদী জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় উল্লেখ করেন, যশোরেশ্বরী মন্দির একটি তীর্থস্থান। ১৮০৯ সাল থেকে তাদের পূর্বপুরুষরা মন্দিরটি পরিচালনা করছেন। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির পরিদর্শনকালে দেবীর মাথায় রূপার উপর সোনার জলের রঙ করা একটি মুকুট পরিয়ে দেন। প্রায় ৩০ ভরি ওজনের উক্ত মুকুটের মূল্য প্রায় এক লাখ টাকা।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পুরোহিত দিলীপ ব্যানার্জীর কাছে মন্দিরের চাবি থাকে। তবে পরিচ্ছন্নতার জন্য মাঝেমধ্যে রেখা রানীকে পুরোহিত চাবি হস্তান্তর করেন। এমন অবস্থায় গত ১০ অক্টোবর আগত ভক্তদের সেবা দেওয়ার সময় মন্দিরের চাবি খুলে কাজের সময় পরিচ্ছন্নতা কর্মী রেখা অসাবধানতাবশত বাইরে চলে যায়। পরক্ষণে অজ্ঞাত ব্যক্তিরা দেবীর মাথা থেকে মুকুট খুলে নিয়ে পালিয়ে যায়।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, শনিবার রাতে মামলা দায়েরের পর বিষয়টি ডিবি তদন্ত করছে। এরমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তারা চারজনকে গ্রেফতার করেছে। সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজের যুবককে শনাক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.