প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগে তার শেষ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টটি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে।

এনডিটিভি থেকে জানা যায়, মৃত্যুর কয়েক সপ্তাহ আগে নিজের শেষ সংগীত আয়োজনে অংশ নিয়েছিলেন আশা ভোসলে। ‘দ্য শ্যাডোই লাইট’ শিরোনামের এই গানটি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গরিলাজের নবম স্টুডিও অ্যালবাম ‘দ্য মাউন্টেন’ (যা ‘পর্বত’ নামেও পরিচিত)-এ অন্তর্ভুক্ত হয়। অ্যালবামটি ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। এই গানটিকেই কেন্দ্র করে তিনি তার শেষ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টটি করেছিলেন।
ওই পোস্টে আশা ভোঁসলে লিখেছিলেন, দ্য শ্যাডোই লাইট গানটি আমার জন্য গভীর অর্থ বহন করে। বারাণসীতে যাওয়া এবং পবিত্র গঙ্গা নদীর তীরে ভ্রমণের সময় যা দেখেছি, তা আমাকে জীবনের অর্থ বুঝতে সাহায্য করেছে আমি কে এবং পৃথিবীতে আমার কাজ কী। তিনি আরও লেখেন, এই গানে গভীর নদী পার হওয়ার বিষয়টি আমার যাত্রার কথা বলে। আমার জন্ম, সম্পর্ক, সংগীতের প্রতি নিবেদন, অর্জন এবং একজন কন্যা, মা, বোন, স্ত্রী ও একজন হিন্দু ভারতীয় হিসেবে আমার দায়িত্ব তুলে ধরে। এই যাত্রায় মাঝি হলো আমার গান, যা আমাকে পথ দেখায়। নদীর ওপারে পৌঁছালে আমার যাত্রা সম্পূর্ণ হবে। তখন আমি মোক্ষ লাভ করব চূড়ান্ত মুক্তি এবং চারপাশে ভেসে থাকা অসংখ্য সুরের একটি হয়ে যাব।
আশা আরও বলেন, এই সুরগুলোর কিছু একত্রিত হলে তৈরি হয় একটি সুন্দর গান। আমি সেই সুরগুলোর অংশ হয়ে উঠব, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে হাজার বছর ধরে শোনা যাবে। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার এই স্বাধীনতাই আমার জন্য অপেক্ষা করছে নদীর ওপারে।
অন্যদিকে, গরিলাজ ব্যান্ড সম্পর্কে বলতে গেলে, ব্যান্ডটি সংগীতশিল্পী ড্যামন অ্যালবার্নের নেতৃত্বে পরিচালিত হয় এবং ভিন্নধর্মী ও বহুসাংস্কৃতিক সংগীত প্রকল্পের জন্য পরিচিত। ‘দ্য মাউন্টেন’ অ্যালবামের মাধ্যমে তারা ভারতের দিকে বিশেষভাবে নজর দেয়। অ্যালবামটির রেকর্ডিং হয়েছে মুম্বাই, দিল্লি, রাজস্থান এবং বারাণসীর বিভিন্ন স্থানে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এই অ্যালবামে আশা ভোসলের পাশাপাশি আরও বেশ কয়েকজন ভারতীয় শিল্পী অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সেতারশিল্পী অনুষ্কা শংকর, গায়িকা আশা পুথলি, সরোদশিল্পী আমান আলী বাঙ্গাশ ও আয়ান আলী বাঙ্গাশ , এবং বাঁশিবাদক অজয় প্রসন্ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


