ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে।

Police

Advertisement

পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম শহীদ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।

ওসি মাজহারুল ইসলাম বলেন, রোববার মধ্যরাতে পীরগঞ্জ থানার একদল চৌকশ পুলিশ সদস্যরা ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে চালান। এসময় ওই গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামিকে গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম শহীদ হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে এএসআই শহীদকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা এএসআই শহীদকে মৃত ঘোষণা করেন।

ডা. তানজিনা বলেন, এএসআই শহীদকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কিছুই বলতে পারবো না কি কারণে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, তবে হঠাৎ বুকের ব্যাথায় কাতর হয়েছিল এএসআই শহীদ, এতে কিছুটা ধারণা করা যায় যে- তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তারপরও আরও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে হলে লাশের ময়নাতদন্ত করতে হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

পীরগঞ্জ থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে গাড়িতে তোলার সময় এএসআই শহীদ বুকে ব্যাথা অনুভব করেন। এ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমরা ধারণা করছি- হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.