Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ আশুলিয়ায় আওয়ামী লীগ পন্থীদের ওয়াজ মাহফিল ছাত্র-জনতার ব্যানারে আয়োজন
ঢাকা বিভাগীয় সংবাদ

আশুলিয়ায় আওয়ামী লীগ পন্থীদের ওয়াজ মাহফিল ছাত্র-জনতার ব্যানারে আয়োজন

By Shamim Rezaনভেম্বর 14, 20243 Mins Read

সোহাগ হাওলাদার : শিল্পাঞ্চল আশুলিয়ায় ছাত্র-জনতার ব্যানারে এক আওয়ামী পরিবারের সদস্যরা টেংগুরি মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। যে মাহফিলে প্রধান অতিথি করা হয়েছে বিএনপির সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুকে। তবে এলাকাবাসি ও স্থানীয় ওলামা পরিষদের নেতা-কর্মীরা মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিল বন্ধের দাবী জানিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

Mahfil

Advertisement

বুধবার (১২ নভেম্বর) বিকেলে উলামা পরিষদ শিমুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান ও সাধারন সম্পাদক মুফতি আবু বকর বিন আ: মজিদ সাক্ষরিত এ অভিযোগ দেওয়া হয়।

এলাকাবাসি জানায়, ওয়াজ মাহফিলের প্রথম ব্যানারে জামিয়াতুস সাকিনা আল ইসলামিয়া মাদ্রাসারা নাম দিয়ে ব্যানার ফেস্টুন করে প্রচার করতে থাকে। যে ব্যানারে সভাপতিত্বের জায়গায় নাম লেখেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোবারক হোসেনের। পরবর্তীতে দ্বিতীয় ব্যানারে শিমুলিয়া ইউনিয়ন ছাত্র-জনতা ও জামিয়াতুস সাকিনা আল ইসলামিয়া মাদ্রাসার নামে ব্যানার করে প্রচার করতে থাকেন।

যেখানে সভাপতিত্বের স্থানে নাম লেখেন কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ও আওয়ামী পন্থী মাওলানা মাহবুবুল হাসান। যার এক ছেলে আসাদুজ্জামান আসাদ শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক ও পূর্বে ইউনিয়ন ছাত্র লীগের সহ-সভাপতি ছিল, বড় ছেলে আক্তারোজ্জামান (আক্কাস) গাজীপুর জেলা আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের ব্যানারে সদস্য পদে নির্বাচিত হয়েছিল। এরপরেও আওয়ামী প্রভাব খাটিয়ে জোরপূর্বক টেংগুরি মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিল করার জন্য সকল আয়োজন করে যাচ্ছে।

স্থানীয় হাজী রাসেল জানান, ওয়াজ মাহফিল করার নামে আবু জাফর নামের এক ব্যক্তি সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের ধর্মীয় অনুভূতিকে পুজি করে প্রতি বছর দুই তিনটা ওয়াজ মাহফিল করে থাকে এবং লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এছাড়া ওই ওয়াজের প্রথম ব্যনারে সভাপতির নাম দেন এক বিএনপি নেতার। পরবর্তীতে নাম পরিবর্তন করে ছাত্র জনতার ব্যানারে সভাপতিত্বের নাম দেন এক আওয়ামী পন্থী মাওলানা মাহবুবুল হাসানকে। যে বঙ্গবন্ধুকে নিয়ে মোনাজাত করায় আওয়ামী লীগের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছিল। তার এক ছেলে স্বেচ্ছাসেবক লীগের পদধারী নেতা।

কোনাপাড়া টেংগুরি ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো: মুজিবুর রহমান জানান, এ অঞ্চলটি শিল্প এলাকা হওয়ায় জামিয়াতুস সাকিনা আল ইসলামিয়া মাদ্রাসার মালিক পরিচয়ে আবু জাফর নামের এক ব্যক্তি প্রতি বছর শিমুলিয়া অঞ্চলের বিভিন্ন স্থানে ২/৩ বার ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে ধোকা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এমনকি মাদ্রাসার বই বানিয়ে বিভিন্ন অঞ্চল থেকে টাকা কালেকশন করে থাকে।

তিনি আরো জানান, এদিকে টেংগুরি মাদ্রাসাকে ঘিরে ৫টি প্রতিষ্ঠান রয়েছে এবং এখানে কমিটি রয়েছে। প্রতিষ্ঠান থেকে বা কমিটি থেকে কোন অনুমতি না নিয়ে এক আওয়ামী পন্থী প্রিন্সিপালকে সভাপতির দায়িত্ব দিয়ে জোরপূর্বক মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিল করবে। যা আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আমরা সহ স্থানীয় ওলামা পরিষদের দাবী এখানে যেন কোন আওয়ামী পন্থীর ওয়াজ মাহফিল না হয়। ওয়াজ মাহফিল বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এব্যাপারে জামিয়াতুস সাকিনা আল ইসলামিয়া মাদ্রাসার মালিক পরিচয়দানকারী আবু জাফরের কোন বক্তব্য পাওয়া যায়নি।

বস্তায় আদা চাষে সফল পা হারানো সেলিম

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার জানান, এলাকাবাসি এবং ওলামা পরিষদের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তবে ওই মাঠে ওয়াজ মাহফিল করার কোন অনুমতি দেয়া হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

জুন 14, 2026
রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

জুন 14, 2026
পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

জুন 14, 2026
Latest News
আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অস্তিত্বহীন এতিমখানার নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

Ghior

ঘিওরে যুবদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য, ভাঙনের ঝুঁকিতে জনপদ

মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa