Advertisement

মোঃ সোহাগ হাওলাদার : শিল্পাঞ্চল আশুলিয়ায় মধ্যরাতে বাসাবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।এ হামলায় অন্তত তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

Ashulia

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

এর আগে রবিবার রাত ১১টার দিকে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ কারীরা হলেন- আশুলিয়ার আউকপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. কামরুজ্জামান, একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মতিউর রহমান ও মৃত আব্দুল আলীর ছেলে নাছির সিকদার।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে ৩০/৪০ জনের একটি কিশোর গ্যাং আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের হামলায় মতিউর রহমান ও তার স্ত্রী জেসমিন আক্তার, নাছির শিকদার এবং কামরুল হাসানসহ বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আহতদের প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়। যাওয়ার সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ২লক্ষ ৫০ হাজার টাকা সহ ২৫টি ব্রয়লার মুরগি লুটপাট করে নিয়ে যায়।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রাতে বেলায় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে তারা একাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাসাবাড়িতে হামলা চালায়। এ সময় তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায়।

জানা যায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন যায় পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসার পর পুনরায় ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানো হয়।

ভুক্তভোগীরা জানান, হামলার নেতৃত্বে থাকা সাদ্দাম হোসেন যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। সে দীর্ঘদিন ধরে আশুলিয়ার আউকপাড়া এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছে। গতকাল তার নেতৃত্বেই এই হামলা চালানো হয়।

ধুনটে শ্রাবণীকে নিয়ে চাঞ্চল্য, বিজ্ঞান কী বলে

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, রাতেই ঘটনাস্থলে দুইবার পুলিশ গিয়েছে। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.