Advertisement

জুমবাংলা ডেস্ক : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সা’দপন্থীদের হামলায় নিহত ও আহত ঘটনায় জড়িত সা’দ পন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে আশুলিয়া থানায় একটি স্মারক লিপি প্রদান করেছে জুবায়ের পন্থীরা।

Ashulia

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়া থানা উলামা পরিষদের সভাপতি ইলিয়াস কাশেমীর নেতৃত্বে এ স্মারক লিপি প্রদান করা হয়।

এ সময় আশুলিয়া থানা উলামা পরিষদ ও সর্বস্তরের তাওহীদী জনতার ব্যানারে থানার প্রধান ফটকের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশুলিয়া থানা উলামা পরিষদের যুগ্ম- সাধারণ সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম বাহার ও সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান জামিলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি ইলিয়াস কাশেমী, সিনিয়র সহ-সভাপতি মওলানা আতাউল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুফতি হাবিবুল্লাহ আশরাফ সহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, টঙ্গী ইজতেমার মাঠে ঘুমন্ত অবস্থায় তাবলীগ নামধারী বিপথগামী পথভ্রষ্ট উগ্রবাদী সাদপন্থীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অন্তত চার জনকে হত্যা করে। এছাড়াও অসংখ্য শান্তিপ্রিয় সাধারণ মুসল্লী, ওলামাগণ নৃশংস হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে সাদপন্থিদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরে তারা উপস্থিত সবাইকে আইন নিজের হাতে তুলে নেয়া থেকে বিরত থাকাসহ ঐক্যবধ্যভাবে শান্তি বজায় রাখতে আহ্বান জানান।

ধুনটে শ্রাবণীকে নিয়ে চাঞ্চল্য, বিজ্ঞান কী বলে

এসময় আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে আগত উলামা পরিষদসহ বিভিন্নস্তরের পাঁচ শতাধিক তাওহীদী জনতা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.