রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় ‘আতঙ্ক’ হিসেবে পরিচিত কিশোর গ্যাং লিডার আকাশসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার আকাশ ভোলার দৌলতখান থানার চৌমুহনী বাজার এলাকার ওহিদের ছেলে। তার সহযোগীরা হলেন বরিশালের আগৈলঝাড়া থানার সাত্তারের ছেলে মো. রবিন এবং ময়মনসিংহের ধোবাউড়া থানার লাল মিয়ার ছেলে আরাফাত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



