স্থানীয় সরকার প্রতিনিধিকে যেকোনো সময় অপসারণ এবং প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষমতা স্থায়ীভাবে সরকারের হাতে রাখতে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বিএনপি আইনে রূপান্তর করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির–এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন কী– তা স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুলের কাছে জানতে চেয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিনিধিদের অপসারণ এবং নিয়োগের ক্ষমতা সরকারের উপর ন্যস্ত করে অধ্যাদেশ করা হয়েছিল। এখন এই অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করছে বিএনপি। ফলে যেকোনো স্থানীয় সরকার প্রতিনিধিকে যেকোনো সময় অপসারণ এবং প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষমতা স্থায়ীভাবে সরকারের হাতে থেকে যাবে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, ‘ফলে স্থানীয় সরকার নির্বাচনের পরেও নির্বাচিত যেকোন প্রতিনিধিকে যেকোন সময় অপসারণ করতে পারবে সরকার। যদি এমনই হয় তাহলে আর স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর? ক্ষমতায় এসে দিনে দিনে গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন আপনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


