Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অসময়ের বেগুন চাষ করে লাভবান সিরাজ
ঢাকা বিভাগীয় সংবাদ

অসময়ের বেগুন চাষ করে লাভবান সিরাজ

By Shamim Rezaঅক্টোবর 13, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : অসময়ের বেগুনের চাষ করে ভালো দাম পেয়ে লাভবান হয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার চারগোবরা গ্রামের কৃষক মোঃ সিরাজ শেখ (৫২)। তিনি প্রতিকেজি বেগুন ৬০ টাকা দরে বিক্রি করছেন। সপ্তাহে ২ দিন তিনি ক্ষেত থেকে ৪ মণ করে বেগুন তুলে বজারজাত করছেন। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বাগেরহাট জেলার মোল্লাহাট বাজারের দু’ হাটে তিনি প্রায় ২০ হাজার বেগুন বিক্রি করছেন। কৃষক মোঃ সিরাজ শেখের বেগুনের সাইজ ও গুণগতমান বেশ ভালো। খেতে সুস্বাদু। তাই বাজারে তার বেগুনের চাহিদা ব্যাপক।

বেগুন

Advertisement

এ বেগুন হাট-বাজারে একটু বেশি দামেই বিক্রি হয়। বিগত ৫ বছর ধরে তিনি তার জমিতে পাটের পরিবর্তে অসময়ের বেগুন চাষ করে আর্থিকভাবে লাভবান হয়ে আসছেন। বাজারে এ সময়ে বেগুনের আমাদনী কম থাকে। তাই বেগুনের বাজার দর ভালো পাচ্ছেন কৃষক মোঃ সিরাজ শেখ।

গোপালগঞ্জ সদর উপজেলার চারগোবরা গ্রামের কৃষক মোঃ সিরাজ শেখ বলেন, আমি ১ একর জমিতে আগে পাটের চাষ করতাম। পাটে ১ একরে খরচ বাদে ৩০ থেকে ৫০ হাজার টাকা লাভ হত। তাই ৫ বছর আগে আমি পাটের চাষাবাদ ছেড়ে দিয়েছি। তারপর থেকে ওই ১ একর জমিতে অসময়ের বেগুনের চাষ করে আসছি। ১ একর জমিতে বেগুন চাষবাদে আমার ১ লাখ টাকা ব্যয় হয়েছে। ইতিমধ্যে আমি ১ লাখ টাকার বেগুন বিক্রি করেছি। এ ক্ষেত থেকে ২ লাখ ৫০ হাজার টাকার বেগুন বিক্রি করতে পারব।

বেগুনে অন্তত ১ লাখ ৫০ হাজার টাকা লাভ হবে। পাটের তুলনায় বেগুন চাষে লাভ তিন গুণেরও বেশি হবে। এছাড়া বাজারে প্রতি কেজি বেগুন ৬০ টাকা দরে বিক্রি করতে পারছি। অধিকদামে অসময়ের বেগুন বিক্রি করে আমি লাভের টাকা ঘরে তুলতে পারছি। বেগুন সাধারনত শীতের ফসল। গরমে বেগুন চাষাবাদে ব্যাপক পরিচর্যা করতে হয়। তাই এ সময়ে বেগুন চাষ খুব কম হয়। এ কারণে বাজারে বেগুনের আমাদনী কম থাকে। তাই আমি অসময়ে বেগুন উৎপাদন করে বাড়তি সুবিধা পাচ্ছি ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, মোঃ সিরাজ শেখ ১ একর জমিতে ৪২২ ও ভাঙ্গ জাতের বেগুন আবাদ করেছেন। ক্ষেতে ফেরোমন ফাঁদ বসানো হয়েছে। তাই কৃষকের কীটনাশক খরচ সাশ্রয় হচ্ছে। কম খরচে কৃষক বেগুনের ভালো ফলন পাচ্ছেন । এছাড়া বাজারে বেগুনের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে কৃষক বেগুনের ভালো দাম পাচ্ছেন। পাটের পরিবর্তে তিনি বেগুনের আবদ করে অধিক টাকা ঘরে তুলছেন। অসময়ের বেগুন তাকে অর্থিকভাবে লাভবান করছে।

চর গোবরা গ্রামের কৃষক মোঃ আয়ূব আলী বলেন, সিরাজ শেখ ৫ বছর ধরে ভালো সাইজ ও মানের বেগুন উৎপাদন করছেন। তিনি বেগুন উৎপাদনে খুবই কম মাত্রায় কীটনাশক ব্যবহার করেন। ফেরোমন ফাঁদের মাধ্যমে ক্ষতিকারক পোকা দমন করেন। তাই তার ক্ষেতে উৎপাদিত বেগুন খুবই সুস্বাদু। তিনি উৎকৃষ্টমানের বেগুন উৎপাদনের সুনাম অর্জন করতে পেরেছেন। তাই বাজারে তার বেগুনের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। তিনি একটু বেশি দামে বেগুন বিক্রি করে লাভের টাকা ঘরে তুলতে পারছেন।

ক্যামেরার সামনেই খুলে ফেললেন পোশাক, অঞ্জলী আরোরার ভিডিও ভাইরাল

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাজারের সবজি ক্রেতা আলীম চৌধূরী বলেন, বাজারে কৃষক মোঃ সিরাজ শেখের বেগুনের নাম ডাক রয়েছে। তার এ সুনামের জন্য আমরা বেশি দামে তার কাছ থেকে বেগুন ক্রয় করি। তার বেগুন কেয়ালিটি সম্পন্ন। আমাদের মতো ভোক্তার কাছে সিরাজ শেখের বেগুন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026
OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

জুন 20, 2026

Latest News

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa