জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ১০টি আসনের ফলাফল ঘোষণা করা হলেও স্থগিত করা হয়েছে একটির ফলাফল। ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। আর এই কেন্দ্রের ভোটের উপর নির্ভর করছে ফল ঘোষণা।

নির্বাচন

Advertisement

য়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকা এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারেরও কম। আর এজন্য এ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) দিনভর নানা অনিয়ম-সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ।

একইসঙ্গে কেন্দ্র দখল ও ভাঙচুর করে ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করার ঘটনাও ঘটেছে। ফলে এক কেন্দ্রের অনিয়মে আটকে গেল ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল।

একনজরে দেখুন যেসব আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

নির্বাচনী অনিয়ম নিয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নরোত্তম চন্দ্র রায় বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছিল। তবে দুপুর আড়াইটার দিকে এক দুর্বৃত্ত এসে একটি কক্ষ থেকে একটি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। তারপরও ভোটগ্রহণ চলছিল। বিকেল সোয়া ৪টার দিকে আরও লোকজন কেন্দ্রে হামলা ও ভাঙচুর করে পাঁচটি ব্যালট বাক্সসহ সব ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.