জাহিদ ইকবাল : রিবর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রয়াত সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষিকা মরহুম আবু তাহের মাষ্টার এবং নারী নেত্রী মরহুমা শাহানা খানম চৌধরী’র স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সোনারগাঁয়ে বারদি ইউনিয়নের রিবর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠের শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীরা এই স্মরন সভার আয়োজন করে।
স্মরন সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব্য রফিউর রাব্বি বলেন, এটি একটি গর্বের ও গৌরবের বিষয় যে ১১০ বছর আগে এখানে মেয়েদের একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এতো পূর্বে সে সময়ের অজোপাড়া গ্রামে মেয়েদের জন্য এরকম স্কুলের নজির খুব বেশি পাওয়া যাবে না। এটিএম কামালের বাবা মা তারা উভয়ই এই স্কুলে শিক্ষকতা করেছেন। তারা শিক্ষক হিসেবে এই এলাকায় আলো জ্বালিয়েছেন। শত প্রতিকূলতার মধ্যে এই নিভৃত পল্লীতে অন্ধকারে যারা আলো জ্বালিয়েছেন তাদের নাম সকলের স্মরনে রাখা দরকার।
এসময় আরো বক্তব্য রাখেন প্রয়াতদের জ্যেষ্ঠপুত্র নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, জেলা খেলা ঘরের সভাপতি জহিরুল ইসলাম, বারদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, শিক্ষানুরাগী দেওয়ান ফজলুর রহমান, খেলা ঘর সোনারগাঁ উপজেলার সহ-সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, এটিএম কামালের পিতা মাতা মরহুম আবু তাহের মাষ্টার ও মরহুমা শাহানা খানম চৌধুরী শিক্ষকতার পাশাপাশি ৭১ এ মুক্তিযুদ্ধের সময়ও অত্র অঞ্চলে স্বাধীনতা যুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন । যা অন্যান্য বক্তাদের কথায় উঠে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


