আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় নৃশংস অপরাধ বন্ধ এবং নিরাপদ মানবিক করিডোরের ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। স্থানীয় সময় রবিবার এক লিখিত বক্তব্যে তিনি এ আহ্বান জানান বলে খবর দিয়েছে আরব নিউজ।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ

Advertisement

সৌদি গণমাধ্যমটি জানিয়েছে, গাজায় অব্যাহত ইসরাইলি হামলার মধ্যে দেশটির নাম উল্লেখ না করে সৌদি বাদশাহ এমন আহ্বান জানালেন। তার পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করেন তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি। সৌদি আরবসহ বিভিন্ন দেশে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়া উপলক্ষ্যে এই বক্তব্য দেন সালমান বিন আবদুল আজিজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বাদশাহ তার বক্তব্যে বলেন, এ বছর রমজান মাস এমন এক সময় এসেছে, যখন ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা হামলার শিকার হচ্ছেন, এটা আমাদের জন্য বেদনাদায়ক।

নুসরত বাদ, নতুন প্রার্থী তালিকা ঘোষণা মমতা ব্যানার্জির

এবারের রমজানে অবরুদ্ধ গাজা উপত্যকার চিত্রটা ভিন্ন হতে যাচ্ছে। এমন এক পরিস্থিতিতে উপত্যকাটির বাসিন্দারা রমজানের প্রস্তুতি নিচ্ছেন, যখন সেখানে নির্বিচার হামলা চালাচ্ছে ইসরাইল। মৃত্যুকূপের মধ্যেই মাহে রমজানকে স্বাগত জানাতে বিভিন্নভাবে সাজিয়েছেন ফিলিস্তিনিরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.