মানিকগঞ্জ প্রতিনিধি: ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনায় বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ ট্রাফিক বিভাগের সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. শাহাদাত হোসেন সম্মাননা পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত জুন মাসের মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম তার হাতে সম্মাননা তুলে দেন। এ নিয়ে মানিকগঞ্জ জেলায় ষষ্ঠবারের মতো এ স্বীকৃতি অর্জন করলেন তিনি।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় এটিএসআই শাহাদাত হোসেন বলেন, এ অর্জন তার একার নয়; জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতার ফল। এজন্য তিনি জেলা পুলিশ এবং ট্রাফিক ইউনিটের সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ভবিষ্যতেও মানিকগঞ্জ জেলা শহরের যানজট নিরসন, ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ কাজে তিনি সহকর্মীদের পাশাপাশি মানিকগঞ্জ শহরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



