Advertisement

মো. সোহাগ হাওলাদার : শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশের ওপর হামলা করেছে আসামিপক্ষের লোকজন। এসময় এক পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী ১৫ জনকে আটক করেছে পুলিশ।

Ashulia-02

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার সোনামিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত উপ-পরিদর্শকের নাম মো. রবিউল ইসলাম। তিনি আশুলিয়া থানায় দায়িত্ব পালন করছেন। তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, আশুলিয়ার ওই এলাকায় অভিযানে যায় পুলিশের একটি টিম। এসময় ছাত্র হত্যা মামলার আসামি রাজন ভুইয়ার ভাই রাকিব ভুইয়াকে ব্যাটমিন্টন খেলার মাঠ থেকে আটক করে পুলিশ। আটকের খবর পেয়ে পেয়ে রাজন ও তার ভগ্নিপতি কালাম মাদবরের লোকজন এসে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় রবিউল ইসলাম নামের এক পুলিশের এসআই গুরুতর আহত হন। পরে থাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তবে রাত দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করে হামলার ঘটনায় জড়িত ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, অপারেশন) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। হাসপাতালে পুলিশ সদস্য ভর্তির বিষয়ে তিনি বলেন, ধাক্কাধাক্কির সময় একজন আহত হয়েছেন তিনি হাসপাতালে আছেন। এঘটনায় এখন পর্যন্ত (রাত দেড়টা) ১৫ জনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা আরও বাড়তে পারে। অভিযান চলমান রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.