Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ভুয়া সার্টিফিকেটে মাদ্রাসার সভাপতি হতে আওয়ামী লীগ নেতা হারুন
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ভুয়া সার্টিফিকেটে মাদ্রাসার সভাপতি হতে আওয়ামী লীগ নেতা হারুন

By iNews DeskMarch 25, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফেনীর ফুলগাজী উপজেলার হাসানপুর দারুল উলুম আলিম মাদরাসার গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য ভুয়া এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট দাখিল করেন ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনে এমন অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা।

মো. হারুন মজুমদার
মো. হারুন মজুমদার। ছবি: সংগৃহীত
Advertisement

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আনন্দপুর ইউপির চেয়ারম্যান মো. হারুন মজুমদার ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া গ্রামের বাসিন্দা। সর্বশেষ ২০২১ সালের ইউপি নির্বাচনী হলফনামায় নিজেকে ‘স্বশিক্ষিত’ হিসেবে উল্লেখ করেন তিনি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য এসএসসি ও এইচএসসি পাসের সার্টিফিকেট দাখিল করেছেন তিনি।

ভুয়া সার্টিফিকেটে মাদ্রাসার সভাপতি হতে আওয়ামী লীগ নেতা হারুন

অভিযোগপত্রের সঙ্গে সংযুক্ত সার্টিফিকেট বিশ্লেষণ করে দেখা যায়, হারুন মজুমদারের দাখিল করা এসএসসি সনদ মতে, তিনি সিন্দুরপুর এস আর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে বিজ্ঞান বিভাগ পাস করেছেন। অথচ ওই শিক্ষা প্রতিষ্ঠানটি বিজ্ঞান বিভাগ চালু করার জন্য বোর্ডে আবেদন করে ১৯৯৪ সালে এবং অনুমোদন পেয়েছে ১৯৯৫ সালে।

এদিকে ফেনী সরকারি কলেজ থেকে ১৯৯৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসিতে সেকেন্ড ডিভিশনে পাশ করেছেন এমনটাই দাবি তার; সার্টিফিকেট সিরিয়াল নং—১০৪০০২। উল্লেখ্য যে, ১৯৯৫ সালে ফেনী কলেজের রেজিস্টারে বিজ্ঞান বিভাগের সিরিয়াল নং ছিল—১১২৫৬৪—১১২৯৫০।

হারুন মজুমদারের নির্বাচনী হলফনামা ও জাতীয়পরিচয়পত্রের তথ্যমতে, তার জন্ম ১৯৬২ সালের ১০ জুন। সেই হিসেবে, তিনি ৩১ বছর বয়সে এসএসসি পাস করেছেন! এমনকি এইচএসসি পাশ করতে সময় লেগেছে ৩৩ বছর!

ভুয়া সার্টিফিকেটে মাদ্রাসার সভাপতি হতে আওয়ামী লীগ নেতা হারুন

ইউপি চেয়ারম্যান হারুনের অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড এখানেই শেষ নয়। অভিযোগপত্রমতে, রেললাইন দখল করে খামারবাড়ি, চোরাকারবারি ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি লাইসেন্সকৃত শটগানের ভয় দেখানোর এবং অবৈধ অস্ত্রে মাধ্যমে ফাঁসিয়ে দেওয়া অভিযোগ রয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশ্যে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি চাইলে তোকে অস্ত্র বা অবৈধ কোনো জিনিস দিয়ে র্যা ব, পুলিশ বা যেকোনো একটা ফোর্সের কাছে ধরাই দিতে পারি।’

অভিযোগ প্রসঙ্গে হারুন মজুমদার বলেন, ‘আমার বিরুদ্ধে এর আগেও মানুষজন বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এখন একটি পক্ষ ষড়যন্ত্র করছে।’

এমন প্রতারণা ও অপকর্মে ক্ষুব্ধ ফুলগাজী উপজেলার আওয়ামী লীগ নেতারা। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, ‘এসব চেয়ারম্যানের কারণে মানুষ আওয়ামী লীগকে খারাপভাবে দেখছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa