জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জে আওয়ামী লীগের সাত সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে কর্মীদের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হাতে সজল (২৬) নামে একজন জখমসহ ২ জন আহত হয়েছেন।

Advertisement

রোববার (১২ নভেম্বর) বিকেলে শহরের সুপারমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সজলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত অপরজনের নাম রুবেল (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সাতটি সহযোগী সংগঠনের ব্যানারে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছিল শহরের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সংলগ্ন সড়কে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

বক্তব্য চলাকালে হঠাৎ সমাবেশস্থলে পিছনে মারামারিতে জড়িয়ে পড়ে শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসানের সমর্থকরা। এ সময় জাহিদ সমর্থক সজলের শরীরের বিভিস্থানে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। আহত হয় রুবেল নামে আরেককর্মী। পরে উপস্থিত নেতাকর্মীরা আহত সজলকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল নিলে চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন।

মুন্সীগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মকবুল হোসেন বলেন, ‘হট্টগোল মারামারি হয়েছে। তবে কারা কী জন্য মারামারি করেছে, তা নিশ্চিত না। আমি সমাবেশস্থলের সামনে ছিলাম, মারামারি কারা করেছে দেখিনি। একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জেনেছি।’

এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পঞ্চসার ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদ হাসানকে পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, দুইজন আহত হয়ে হাসপাতালে এসেছিল। এর মধ্যে সজলের অবস্থা গুরুতর ছিল, তার মাথায়, পিঠে এবং পায়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এখান থেকে রক্তক্ষরণ বন্ধ করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। অপর আহত রুবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, দুটি উপদলীয় আন্তঃকোন্দলে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কোনোপক্ষ থেকে থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.