Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ এই মেলায় খাসির দামে মিলছে ঘোড়া
বিভাগীয় সংবাদ রংপুর

এই মেলায় খাসির দামে মিলছে ঘোড়া

By Shamim Rezaফেব্রুয়ারি 10, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : গ্রামীণ জনপদের বাসিন্দাদের বিনোদনের অন্যতম মাধ্যম গ্রাম্য মেলা। গ্রামীণ ঐতিহ্যের সার্বিক রূপরেখা ফুটে ওঠে এসব মেলায়। নাগরদোলা, সুস্বাদু জিলাপি, পুতুল নাচসহ নানা আয়োজন থাকে মেলায়। আরও থাকে গবাদি পশু বিক্রির ব্যবস্থা।

খাসির দামে ঘোড়া

Advertisement

দিনাজপুরের সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাংলাদেশ চেরাডাঙ্গী মেলা। যেটি সবার কাছে পশু মেলা হিসেবেও পরিচিত। দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন ধরনের ঘোড়া এ মেলার অন্যতম আকর্ষণ। যদিও কালের বিবর্তনে কমেছে এ মেলার পরিধি। মেলায় ঘোড়ার সংখ্যা কমার পাশাপাশি কমেছে ঘোড়ার দামও। ভালো মানের একটি খাসির দামে মিলছে ঘোড়া। আট হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত ঘোড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা।

দিনাজপুর সদর উপজেলার কোমলপুর এলাকার ঘোড়া বিক্রেতা শাহ আলম বলেন, ছয় মাস আগে ঘোড়া কিনেছিলাম। এখন তো মাঠের ঘাস তেমন নাই। গরু ছাগলের মতো খাবার কিনে ঘোড়াকে খাওয়াতে হয়। মাত্র ১২ হাজার টাকায় ঘোড়াটা বিক্রি করে দিলাম। এত খাওয়ানোর পরেও দাম পাইলাম না। ১২ হাজার টাকা তো একটা খাসির দাম। খাসির দামে ঘোড়া বিক্রি করলাম। এতে আমার অনেক লোকসান হলো।

জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের ঘোড়া বিক্রেতা রিয়াজউদ্দিন বলেন, মেলায় ঘোড়ার ক্রেতার সংখ্যা অনেক কম। ঠিকমতো ক্রেতা থাকলে যে ঘোড়ার দাম ২৫ থেকে ৩০ হাজার টাকা দাম হতো সেই ঘোড়ার দাম বলতেছে ১৪ থেকে ১৫ হাজার টাকা। মাঠে ঘাস নেই, ক্যানেলগুলোতেও আর ঘাস হয় না। খাবার কিনে খাওয়াতে হয়। এ জন্য ক্রেতার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বর্তমানে একটা খাসি কিনতে গেলেও ১২ থেকে ১৫ হাজার টাকার বেশি লাগে। সেই অনুযায়ী তো একটা খাসির দামেও ঘোড়া বিক্রি করতে পারছি না।

সদর উপজেলার মহিষকোঠা এলাকার হাসিনুর ইসলাম। মেলা ঘুরে ১২ হাজার টাকায় পছন্দের ঘোড়া কিনেছেন তিনি। কথা হলে তিনি বলেন, মানুষের তো অনেক ধরনের শখ থাকে। অনেক দিনের ইচ্ছা ছিল একটা ঘোড়া কেনার। আজকে ১২ হাজার টাকায় একটা লাল রঙের ঘোড়া কিনলাম। একটা ছাগল কিনতে গেলে এর চেয়ে বেশি দাম লাগে। শখ তো লাভ লোকসান চিন্তা করে হয় না।

তবে ভালো জাতের ঘোড়ার ভালো দাম আছে বলে জানান অনেক বিক্রেতা। রংপুরের বদরগঞ্জ থেকে ঘোড়া বিক্রি করতে চেরাডাঙ্গী মেলায় এসেছেন আক্তারুজ্জামান। তিনি বলেন, আমার দাদা থেকে বাবা তারপর আমি। আমরা সবাই বংশীয়ভাবেই ঘোড়া পালন করি। যদিও বা আগের মতো ঘোড়ায় লাভ হয় না। তবুও ভালো জাত ও মানের ঘোড়ার ভালো দাম আছে। এখানে ১০ হাজার টাকায় ঘোড়া বিক্রি হচ্ছে। আবার দেড় লাখ টাকা দামেরও ঘোড়া আছে। যে ঘোড়া ভালো দৌড়ায়, কায়দা কানুন ভালো রপ্ত করতে পারে সেই ঘোড়ার দাম সবসময় বেশি হয়।

নওগাঁর সাপাহার এলাকা থেকে আটটি ঘোড়া বিক্রি করতে এসেছেন মোস্তাকিম। তার পালনকৃত একটি ঘোড়ার নাম নিউ রাজা। কথা হলে তিনি বলেন, ঘোড়ার খাবারের দাম বেড়েছে অনেক। মাঠেও ঘাসপালা নেই। এসব হিসেব করলে ঘোড়া পালন লোকসান হবে। কিন্তু আমার যখন ঘোড়দৌড় প্রতিযোগিতায় যাই আর সবার ঘোড়াকে হারিয়ে আমাদের ঘোড়া প্রথম তখন আমাদের অনেক ভালো লাগে। আর দৌড় প্রতিযোগিতার ঘোড়ার দামও ভালো পাওয়া যায়।

এদিকে ঘোড়া আর ঘোড়দৌড় দেখতে অনেক লোকজনের ভিড় হয় চেরাডাঙ্গী মেলায়। অনেকেই পরিবার নিয়ে আসেন ঘোড়া দেখতে। দর্শনার্থীরা জানান, চেরাডাঙ্গী মেলা অনেক পুরাতন একটি মেলা। এখানে অনেক দূরদূরান্ত থেকে ঘোড়া বিক্রি করতে আসেন। শিশুরা এখানে ঘোড়া দেখে অনেক আনন্দ পায়। এই মেলাগুলো গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে।

শাড়ির সাথে সাহসী ব্লাউজ পড়ে ঝড় তুললো অভিনেত্রী মোনালিসা

বাংলাদেশ চেরাডাঙ্গী মেলা কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, ১৯৪৮ সাল থেকে চেরাডাঙ্গী মেলা চলে আসছে। এখানে আশেপাশের লোকজন তাদের উৎপাদিত পণ্য, গবাদি পশু বিক্রি করে থাকে। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন ঘোড়া ক্রয় বিক্রয়ের জন্য আসেন। আমরা মেলা কমিটির পক্ষ থেকে তাদের পানি, থাকার ক্যাম্প, বাতিসহ সার্বিক নিরাপত্তা দিয়ে থাকি। প্রতি বছর ২৩ মাঘ এ মেলার উদ্বোধন হয়ে থাকে। এটি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি মেলা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইয়াবা

টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ, একজন আটক

জুন 16, 2026
পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

জুন 16, 2026
ওসি

উদ্ধার হওয়া ইয়াবা গায়েব, বহনকারীকে ছেড়ে দেওয়া হয় ওসির নির্দেশে

জুন 16, 2026
Latest News
ইয়াবা

টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ, একজন আটক

পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

ওসি

উদ্ধার হওয়া ইয়াবা গায়েব, বহনকারীকে ছেড়ে দেওয়া হয় ওসির নির্দেশে

Doulatpur

দৌলতপুরে যুবদল নেতার নেতৃত্বে অবৈধ ড্রেজার সিন্ডিকেট!

Manikganj Sadar

মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা

নরসিংদী

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

Bbaria

দাম্পত্য কলহের সালিশ বৈঠকে হামলা, বিএনপি নেতা নিহত

Tree

গাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

৭ বছরের শিশু

ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

বেরোবি ছাত্রদল

বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa