ঘরে আয়না বা কাচের শো-কেসে কালো দাগ পড়ে গেলে সাধারণ ঘষাঘষি দিয়ে তা উঠানো কঠিন হয়ে যায়। এর প্রধান কারণ হলো অনেক সময় আয়নার পেছনের রুপালি প্রলেপ (সিলভার কোটিং) নষ্ট হয়ে যাওয়া। তবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতিতে কাচ ও আয়নাকে আবার ঝকঝকে করা সম্ভব।

১. হালকা গরম পানি ও সাবান:
হালকা গরম পানিতে কিছু ফোঁটা লিকুইড সাবান মিশিয়ে নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে আয়নাটি আলতোভাবে মুছুন। এতে ধুলো, আঙুলের ছাপ সহজেই চলে যাবে।
২. ভিনেগার:
সমান পরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে একটি স্প্রে বোতলে রাখুন। আয়নার ওপর স্প্রে করে নরম কাপড় দিয়ে মুছলে কাচ দ্রুত চকচকে হয়ে ওঠে।
৩. বেকিং সোডা:
জেদি দাগ থাকলে বেকিং সোডা ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের ওপর লাগান। এরপর হালকাভাবে মুছুন। তবে কাচে আঁচড় পড়ার সম্ভাবনা এড়াতে সাবধানে কাজ করুন।
৪. খবরের কাগজ ব্যবহার:
কাচ বা শো-কেস মোছার পর শুকনো খবরের কাগজ দিয়ে ঘষলে পানি দাগ থেকে মুক্তি পাওয়া যায় এবং কাচের উজ্জ্বলতা বেড়ে যায়।
৫. সিলভার লেয়ার নষ্ট হলে করণীয়:
যদি কালো দাগ আয়নার পেছনের রুপালি প্রলেপ নষ্ট হওয়ার কারণে হয়, ঘরোয়া পদ্ধতিতে এটি ঠিক করা সম্ভব নয়। সেক্ষেত্রে নতুন করে সিলভার কোটিং করানো বা সম্পূর্ণ নতুন আয়না প্রতিস্থাপন করাই উত্তম।
সতর্কতা ও রক্ষণাবেক্ষণ:
-আয়না বা কাচের ওপর দীর্ঘ সময় পানি জমতে দেবেন না।
-বাথরুমের আয়না ব্যবহারের পর প্রতিদিন শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন।
-নিয়মিত পরিচর্যা করলে আয়না দীর্ঘ সময় নতুনের মতো উজ্জ্বল থাকে।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


