Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home লাইফস্টাইল ইফতারে ভাইরাল মোটা চালের খিচুড়ি এবার বানান ঘরেই
রেসিপি লাইফস্টাইল

ইফতারে ভাইরাল মোটা চালের খিচুড়ি এবার বানান ঘরেই

By Mynul Islam Nadimমার্চ 8, 20262 Mins Read

ইফতার মানেই নানা ধরনের খাবারের আয়োজন। তবে ইফতারে অনেকেরই পছন্দের তালিকায় থাকে খিচুড়ি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মোটা চালের খিচুড়ি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

খিচুড়ি

Advertisement

এই খিচুড়িটি মূলত পাকিস্তানের চারসাড্ডা মোটা চাওয়াল খিচুড়ি নামে পরিচিত। এর স্বাদ এবং ভিন্ন ধরনের টেক্সচারের কারণে অল্প সময়েই এটি মানুষের নজর কাড়ে। বর্তমানে বাংলাদেশেও এই খিচুড়ি বেশ পরিচিত হয়ে উঠেছে।

ঢাকার বিভিন্ন রেস্তোরাঁ, গলির ছোট দোকান কিংবা ফুডকার্টে প্রায় সব জায়গাতেই এখন এই খিচুড়ি পাওয়া যায়। অনেকেই ইফতারের বিশেষ খাবার হিসেবে এটি বেছে নিচ্ছে। আপনি চাইলে বাড়িতেও সহজে বানাতে পারেন, যা বাড়ির সবাই পছন্দ করবে।

আসুন জেনে নেওযা যাক বাড়িতে কীভাবে মোটা চালের খিচুড়ি তৈরি করবেন-

উপকরণ

১. গরুর মাংস (ছোট টুকরো) আধা কেজি
২. মোটা চাল ১ কাপ
৩. মুগ ও মুসুরি ডাল ১ কাপ
৪. পেঁয়াজ কুচি আধা কাপ
৫. আদা-রসুন বাটা২ টেবিল চামচ
৬. কাঁচামরিচ ৪টি
৭. হলুদ গুঁড়া ১ চা চামচ
৮. মরিচ গুঁড়া ১ চা চামচ
৯. ধনে গুঁড়া আধা চা চামচ
১০. জিরা গুঁড়া আধা চা চামচ
১২. গরম মসলা (এলাচ, দারুচিনি, তেজপাতা) ৪-৫টি
১৩. ঘি বা তেল আধা কাপ
১৪. লবণ স্বাদমতো
১৫. পানি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি কড়াই বা হাঁড়িতে তেল বা ঘি গরম করে তাতে আস্ত গরম মসলা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে আদা-রসুন বাটা ও সব গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে কষান। মসলা থেকে তেল উপরে উঠে এলে মাংস দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস ভালো করে কষিয়ে নিন, যাতে মাংস নরম হয়ে যায় এবং মসলার সঙ্গে ভালোভাবে মিশে যায়।

এদিকে চাল ও ডাল ভালোভাবে ধুয়ে প্রায় ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর কষানো মাংসের মধ্যে ভেজানো চাল ও ডাল দিয়ে দিন। চাল ও ডাল মাংসের সঙ্গে ২–৩ মিনিট নেড়ে ভেজে নিন। এতে খিচুড়ি আরও নরম ও সুস্বাদু হবে।

এরপর প্রয়োজনমতো গরম পানি দিন। খেয়াল রাখবেন, পানি যেন চালের উপর কিছুটা বেশি থাকে। এখন লবণ ও কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন এবং মাঝারি আঁচে রান্না করতে থাকুন। মাঝে মাঝে নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়।

চাল ও ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে এবং পানি কমে খিচুড়ি ঘন হয়ে এলে ওপরে ধনেপাতা বা বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। এই খিচুড়ি গরম গরম ইফতারে পরিবেশন করুন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
vitamin

কোন ভিটামিন বেশি খেলে কিডনিতে পাথর হয়?

জুন 13, 2026
গুলগুলা

ঘরেই বানান সুস্বাদু ‘গুলগুলা’ পিঠা, সহজ রেসিপি জেনে নিন

জুন 13, 2026
bajet

পরিবারের বাজেট সাজানোর ৮ ধাপ

জুন 13, 2026
Latest News
vitamin

কোন ভিটামিন বেশি খেলে কিডনিতে পাথর হয়?

গুলগুলা

ঘরেই বানান সুস্বাদু ‘গুলগুলা’ পিঠা, সহজ রেসিপি জেনে নিন

bajet

পরিবারের বাজেট সাজানোর ৮ ধাপ

গালি

গালি দিয়ে এত সুখ পাওয়া যায় কেন

বিশ্বকাপ

বিশ্বকাপ রাত জাগার পরও অফিসে ফিট থাকার সহজ টিপস

গরম

প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখার সহজ ও কার্যকর উপায়

স্মুদি

গরমে স্বস্তি পেতে ঘরেই বানান ঠান্ডা আমের স্মুদি

Onto

অন্ত্রের স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

টোনিং

ত্বকের যত্নে টোনিং কেন গুরুত্বপূর্ণ: উজ্জ্বল ও মসৃণ ত্বকের চাবিকাঠি

প্রাকৃতিক

কলা প্রাকৃতিক নাকি কেমিক্যাল—চেনার সহজ গাইড

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa