আন্তর্জাতিক ডেস্ক : ইতোমধ্যেই শেষ হলো যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট গ্রহণ। এ মুহুর্তে ভোট গণনা চলছে। প্রেসিডেন্ট নির্বাচনের এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ২৪৬টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেক্টোরাল কলেজ ভোট।

Trup Boy

Advertisement

এদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিতে প্রথমবারের মতো ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিলেন তার ছেলে ব্যারন ট্রাম্প। ভোটকেন্দ্রে ভোট দেয়ার সময় ব্যারনের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন ট্রাম্প পত্নী মেলানিয়া ট্রাম্প। পোস্টে তিনি লিখেছেন, জীবনে প্রথমবারের মতো ভোট দিতে গেল ব্যারন, তাও আবার প্রথম ভোটটি বাবার জন্য।

এদিকে দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনাতে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজ্যটির ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন তিনি। এখন পর্যন্ত গণনাকৃত ভোটের ৫১ দশমিক ০৭ শতাংশ ট্রাম্প ও ৪৭ দশমিক ৫৪ শতাংশ কমলা পেয়েছেন।

উল্লেখ্য, সাধারণত দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে। সেই রাজ্যগুলো হলো, উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও অ্যারিজোনা। এই সাত রাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৯৩টি। তবে এবারের নির্বাচনে পেনসিলভানিয়া রাজ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ট্রা.ম্পে.র আবেগঘন বক্তব্য

প্রসঙ্গত, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.