Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা এবার একই দলের হয়ে মাঠে নামছেন কোহলি, বাবর, বুমরাহ, আফ্রিদি!
ক্রিকেট (Cricket) খেলাধুলা

এবার একই দলের হয়ে মাঠে নামছেন কোহলি, বাবর, বুমরাহ, আফ্রিদি!

By Saiful Islamসেপ্টেম্বর 12, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : একই দলের হয়ে ব্যাট করছেন বিরাট কোহলি এবং বাবর আজম! কিংবা এক প্রান্ত থেকে বল করছেন জসপ্রীত বুমরাহ এবং অন্য প্রান্তে শাহিন শাহ আফ্রিদি! বিষয়টি কেমন যেন খটকা লাগছে? পাঠক খটকা লাগারেই কথা। তবে এমনটাই হতে পারে যদি শেষ পর্যন্ত একে একে দুই মিলে যায়। আর এমন কাজটি করার চেষ্টা করে যাচ্ছেন আফ্রিকান ক্রিকেট কাউন্সিলের সাবেক চেয়ারম্যান সুমোদ দামোদার।

Advertisement

বিংশ শতাব্দীতে দাতব্য ম্যাচের জন্য এশিয়ান একাদশ বনাম আফ্রিকান একাদশ মুখোমুখি হত। এরপর ২০০৫ সাল থেকে দাতব্য কাজে আফ্রো-এশিয়া কাপ আয়োজন করা হতো। সবশেষ ২০০৭ সালে হয়েছিল আফ্রো-এশিয়া কাপ। যেখানে একই দলের হয়ে খেলতে দেখা গেছে বীরেন্দ্র শেহবাগ, ইরফান পাঠান, ইনজামাম-উল-হক, জহির খান, শোয়েব আখতার, অনিল কুম্বলে, শহিদ আফ্রিদিদের। অন্যদিকে আফ্রিকার হয়ে শন পলক, জ্যাক ক্যালিস, তাতেন্দা তাইবুরা খেলেছিলেন।

এশিয়া একাদশ সাজানো হয় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে। অন্যদিকে আফ্রিকা একাদশ সাজানো হয় দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং কেনিয়ার ক্রিকেটারদের নিয়ে। এবার যেহেতু আফগানিস্তানের ক্রিকেটারদের আধিক্য রয়েছে সে হিসেবে দলে বেশ কয়েকজন সুযোগ পেতে পারেন আফগানিস্তান থেকেও। খবর এ স্পোর্টস

২০০৫ সালে তিন ম্যাচের একদিনের সিরিজ হয়েছিল। যেটি ১-১ সমতায় শেষ হয়। ২০০৭ সালে হওয়া টুর্নামেন্টটি একদিনের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও হয়েছিল। দুটি সিরিজই সে বার ৩-০ ব্যবধানে জিতেছিল এশিয়া একাদশ।

ফোর্বস জানাচ্ছে, আবারও চালু হতে যাচ্ছে আফ্রো-এশিয়া কাপের আসর। এমনটাই জানিয়েছেন আফ্রিকান ক্রিকেট কাউন্সিলের সাবেক চেয়ারম্যান সুমোদ দামোদার। তিনি বলেছেন, এটা আবার চালুর প্রক্রিয়া চলছে। ব্যক্তিগতভাবে আমি খুবই কষ্ট পাচ্ছি যে এটা (আফ্রো-এশিয়া কাপ) হচ্ছে না। আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদিও এটার পর্যাপ্ত মোমেন্টাম ছিল না। তবে এটা আবারও চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে। আমি মনে করি সমঝোতার অভাবেই বন্ধ হয়ে আছে। সে কারণে আমাদের সদস্য দেশগুলো পস্তাচ্ছে। এখন আফ্রিকাকেই এটা আবার চালু করার উদ্যোগ নিতে হবে।

দামোদার আশাবাদী আইসিসির চেয়ারম্যান জয় শাহ এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মাহিন্দা ভালিপুরম এই প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে উৎসাহ দেখাবেন।

যদি আবার আফ্রো-এশিয়া কাপ শুরু হয় তাহলে কোহলি-বাবর, বুমরাহ-আফ্রিদিদের কাঁধে কাঁধ মিলিয়ে একই দলের হয়ে লড়াই করতে দেখা যাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

জুন 17, 2026
আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

জুন 17, 2026
বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

জুন 17, 2026
Latest News
Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপে ক্লোসা ও মেসি

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

মেসি হালান্ড

মেসিকে পাগল বললেন হালান্ড

মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa