নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। মুমূর্ষু অবস্থায় অভিযুক্ত যুবক হাসপাতালে আইসিইউতে আছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ মে) রাতে বক্তাবলী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
তিনি বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলায় আহত যুবক ছাড়াও আরেকজনকে আসামি করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- বক্তাবলীর ওই গ্রামের মনির হোসেনের ছেলে হিরো (২২) এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)।
পুলিশ কর্মকর্তা তারেক বলেন, শুক্রবার বিকেলে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। বিষয়টি রাতে জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত এক যুবককে আটক করে পিটুনি দেন। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
শনিবার বেলা সাড়ে এগারোটায় এ পুলিশ কর্মকর্তা বলেন, অভিযুক্ত যুবক ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে ভুক্তভোগী শিশুর স্বাস্থ্যগত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে সকালে ফতুল্লা মডেল থানায় ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন জেলা প্রশাসক রায়হান কবির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



