আন্তর্জাতিক ডেস্ক : টয়লেট মানেই জীবাণুর বাসা। রোজ বর্জ্য পদার্থ ত্যাগ করা হয় সেখানে। কখনও ভেবেছেন, ওই টয়লেটের থেকেও বেশি জীবাণু থাকতে পারে আপনার আগলে আগলে রাখা একটি‌ জরুরি জিনিসে? সম্প্রতি বিজ্ঞানীরা কিন্তু এমন কথাই বলছেন।

পানির বোতলে ব্যাকটেরিয়া

Advertisement

আর রোজকার ব্যবহারের সে জিনিসটি কী জানলে হয়তো আর ব্যবহার করতে ইচ্ছে করবে না। পানি খাওয়ার বোতলই হল সেই জিনিস‌‌। তাতেই বাসা বাঁধে জীবাণুরা। আর অল্প স্বল্প জীবাণু নয়। টয়লেটের থেকে ঢের বেশি জীবাণু রয়েছে আপনার আমার পানি খাওয়ার বোতলে।

সম্প্রতি এক গবেষণার ফলাফল হাতে পাওয়ার পর গবেষকরা জানান, পানি খাওয়ার বোতল মোটেই নিরাপদ নয়। এর মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু রয়েছে। পরিমাণটি কত? সে কথা বলতে গিয়েই টয়লেট সিটের তুলনা টানেন বিজ্ঞানীরা। জানানো হয়, টয়লেট সিটে যে পরিমাণ জীবাণু থাকে, তা এর তুলনায় নগণ্য। টয়লেটের থেকে ৪ হাজার গুণ বেশি জীবাণু রয়েছে বোতলের মধ্যে।

এ গবেষণার জন্য বিভিন্ন ধরনের বোতল থেকে নমুনা সংগ্রহ করা হয়। বাজারে আসা নতুন ছিপি সমেত বোতল, ভালভের ছিপি রয়েছে এমন বোতল, সসের বোতলের মতো সরু মুখের বোতল, সাধারণ ছিপি সমেত বোতল থেকে নমুনা সংগ্রহ করা হয়। এছাড়াও ভালোমানের পরীক্ষা নিরীক্ষা করতে বোতলগুলির বিভিন্ন জায়গা থেকে নমুনা নেয়া হয়‌।

সংগৃহীত নমুনাগুলি বিশ্লেষণ করেই পাওয়া যায় এমন তথ্য।‌ গ্ৰাম নেগেটিভ রড ও ব্যাসিলাস গোত্রের ব্যাকটেরিয়াগুলি পেটের সমস্যার বড় কারণ। এই ধরনের ব্যাকটেরিয়া থাকা বোতলে দীর্ঘদিন পানি খেলে অ্যান্টিবায়োটিক ওষুধ ঠিকমতো কাজ করতে পারে না। নিয়মিত পরিষ্কার না করলে এর থেকেও বড় বড় রোগ হওয়ার আশঙ্কা থাকে। সূত্র: টাইমস নাউ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.