জুমবাংলা ডেস্ক : ফরিদপুরে একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক মা।

চার সন্তানের জন্ম দিলেন বৈশাখী

Advertisement

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে চার সন্তানের জন্ম দেন মা বৈশাখী রায় (২৩)।

বৈশাখী রায় ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর মহল্লার বাসিন্দা মদন রায়ের মেয়ে ও রাজবাড়ীর রাজন বিশ্বাসের স্ত্রী। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।

২০১৯ সালে বৈশাখীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পাশের রাজবাড়ী শহরের ভাজনচালা মহল্লার বাসিন্দা ভোলানাথ বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাসের (২৬) সঙ্গে। রাজন বিশ্বাস পেশায় একজন মুদি ব্যবসায়ী। রাজন-বৈশাখী দম্পতির এবারই প্রথম সন্তান হলো।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, মা বেশ রুগ্ণ ছিলেন। গর্ভে চারটি শিশু ধারণ করার মত শক্তি তার ছিল না। গর্ভধারণের ২৮ সপ্তাহে আজ বাচ্চাগুলো জন্ম নিয়েছে। প্রতিটি বাচ্চার ওজন ৮০০ থেকে ৯০০ গ্রাম। মায়ের শরীর ভালো থাকলেও দুটি শিশুর অবস্থা খারাপ। এজন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

মুক্তির প্রথম দিনে কত আয় করলো বিজয়-ক্যাটরিনার ‘মেরি ক্রিসমাস’ সিনেমা

শিশুদের বাবা রাজন বিশ্বাস জানান, একসঙ্গে চার সন্তানের বাবা হতে পেরে আমি আনন্দে আপ্লুত। তবে দুটি শিশুর চোখ এখনো ফোটেনি। এটা একটি চিন্তার বিষয়। এজন্য তাদেরকে ঢাকা নিয়ে যেতে বলছে। যদি চারজন বাচ্চাকে নিয়ে সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারি সেটা আমার জন্য হবে পরম সৌভাগ্যের বিষয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.