Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ দুর্নীতির ‘শিল্পরূপ’: লোহার জায়গায় বাঁশ ও কাঠ
বরিশাল বিভাগীয় সংবাদ

দুর্নীতির ‘শিল্পরূপ’: লোহার জায়গায় বাঁশ ও কাঠ

By Saiful Islamআগস্ট 5, 20233 Mins Read

জিয়াউল হক : ভবনের দ্বিতীয় তলার ছাদ নির্মাণ চলছে। সেন্টারিংয়ে লোহার পাইপ ও স্টিলের পাত ব্যবহার করার কথা; কিন্তু ব্যবহার করা হচ্ছে বাঁশ ও কাঠ। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জেলা কার্যালয়ের ভবনের দ্বিতীয় তলার নির্মাণ কাজে এমন চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। চেখের সামনে এ অনিয়ম চললেও কাজের তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা না দেখার ভান করছেন।

Advertisement

পিরোজপুরে পাউবোর নির্বাহী প্রকৌশলীর জেলা কার্যালয়ের দুই তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে কয়েকদিন আগে। বর্তমানে ভবন ও ছাদ নির্মাণে কাজ করছে মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বিশাল কর্মযজ্ঞ দেখে নির্মাণস্থলে গিয়ে তো চোখ ছানাবড়া। দ্বিতীয় তলার ছাদের সেন্টারিংয়ে লোহার পাইপ ও স্টিলের পাতের বদলে ব্যবহার করা হচ্ছে বাঁশ ও কাঠ।

২০২৩ সালের ০১ মে শুরু হওয়া কাজটি শেষ হবার কথা রয়েছে ২০২৪ সালের এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে। কাজটির চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ লাখ ৪৬ হাজার ৩৫৬ টাকা। তবে চলমান এ কাজে এরই মধ্যে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র সামনে চলে এসেছে। কার্যাদেশে পাথর দিয়ে ঢালাই করা ছাদের সেন্টারিংয়ে লোহার পাইপ ও স্টিল পাতের ব্যবহার করার কথা উল্লেখ আছে; কিন্তু লোহার পাইপের বদলে বাঁশ আর স্টিলের পাতের বদলে কাঠের ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ছাদ ঢালাইয়ের কাজে যে রড ব্যবহার করা হয়েছে, তা নিয়েও আছে অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক পাউবোর একজন ঠিকাদার জানান, জেলা পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার যোগসাজশে এমন কার্যক্রম তাদের মাথার ওপরেই চলছে। সবাই বিষয়টি দেখেও না দেখার ভান করছেন। লোহার পাইপের স্থানে জোড়াতালি দেয়া বাঁশ ব্যবহারের কারণে যে কোন সময় পাথর দিয়ে ঢালাই ছাদ ভেঙে পড়তে পারে। তাই এ কার্যালয়ে বর্তমানে কোন কাজের জন্য আসা সকলের জন্য অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে। কিছু অসাধু ঠিকাদার ও কর্মকর্তাদের কারণেই এ অনিয়ম হচ্ছে। এ বিষয়ে তিনি পানি উন্নয়ন বোর্ডের উপরস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগের বিষয়ে কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্সের কাউকে কথা বলার জন্য পাওয়া যায়নি। জানা গেছে, মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে অন্য কেউ কাজটি করছে।

অভিযোগের বিষয়ে পিরোজপুর পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী আবু জাফর মো. আলমগীর জানান, কাজে কিছুটা অনিয়ম হয়েছে। তবে এতে কোন সমস্যা হবে না। তারা বিষয়টি দেখছেন।

এ বিষয়ে পিরোজপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন কোন কথা বলতে রাজি হননি।

শুধু পিরোজপুরে নয়, দেশের বিভিন্ন স্থান থেকে নির্মাণ কাজে এ ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়। রডের বদলে বাঁশ দিয়ে স্কুলের ভবন নির্মাণের মতো ঘৃণ্য কাজেও লিপ্ত থাকে কিছু অসাধু ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবন নির্মাণে অনিয়মের কারণে প্রায় দুর্ঘটনার খবরও পাওয়া যায়।

লোহার বদলে বাঁশ ব্যবহার করায় ২০২২ সালে রংপুর সড়ক বিভাগের নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদ ধসে পড়ে। এতে পাঁচ থেকে ছয় জন শ্রমিক আহত হয়।

ভবন নির্মাণে বাঁশের ব্যবহারসহ নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতি রুখতে অনেক আগে থেকেই দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সম্পৃক্ত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

তাদের অভিমত, যে প্রতিষ্ঠানগুলো এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই এর নিয়ন্ত্রণ সম্ভব।

তারা এ ব্যাপারে অভিযোগের অপেক্ষা না করে দুদককে একটি বিশেষ বিভাগ তৈরির পরামর্শ দিয়েছেন, যে বিভাগ সরকারি বিভিন্ন নির্মাণকাজ নজরদারিতে রাখবে। সূত্র : সময় সংবাদ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
Manikganj

সরকারি হাসপাতালের সেবা ব্যাহত করে ফ্রি মেডিকেল ক্যাম্প!

জুন 13, 2026
উৎপাদন

উৎপাদন কমায় নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা

জুন 13, 2026
Latest News
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

Manikganj

সরকারি হাসপাতালের সেবা ব্যাহত করে ফ্রি মেডিকেল ক্যাম্প!

উৎপাদন

উৎপাদন কমায় নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি

সরকারি নিবন্ধন লাভ করলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’

নিখোঁজ

গোপালগঞ্জে তিনদিন নিখোঁজ থাকার পর শাহিন শেখের মরদেহ উদ্ধার

ব্রাজিল ভক্ত

প্রিয় দলের জন্য পুরো বাড়ি রাঙালেন ব্রাজিল ভক্ত

আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa