Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শিক্ষার্থীর বানান ভুল ধরতে গিয়ে অধ্যক্ষ করলেন ১৩ বানান ভুল
বরিশাল বিভাগীয় সংবাদ

শিক্ষার্থীর বানান ভুল ধরতে গিয়ে অধ্যক্ষ করলেন ১৩ বানান ভুল

By Shamim RezaAugust 31, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : বরিশালের বাবুগঞ্জে একটি ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের হোমওয়ার্কের খাতায় কিছু বানানে ভুল দেখতে পান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। এজন্য ক্লাসের সহকারী শিক্ষক মোশাররফ হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেন অধ্যক্ষ মো. ফরিদুল আলম। তবে ২৯ লাইনের ওই নোটিসে ১৩টি বানান ছিল ভুল। বিষয়টি জানাজানি হলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

অধ্যক্ষ

Advertisement

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩০) সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তাদের বিক্ষোভের মুখে বিকেল ৩টার দিকে নোটিসটি প্রত্যাহার করে নেন অধ্যক্ষ। ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদরাসায়। মাদরাসার সহকারী শিক্ষক সাইদুজ্জামান ফকির বলেন, ৩৮ বছর ধরে শিক্ষকতা পেশায় রয়েছেন মোশাররফ হোসেন স্যার। তাকে যে কারণে শোকজ করা হয়েছে তা মোটেই ঠিক নয়। শিক্ষার্থীর বাড়ি থেকে লিখে নিয়ে আসা খাতায় বানান ভুল ঠিক না করার অজুহাতে শিক্ষকদের শোকজ করা হতে পারে সেটা আগে জানা ছিল না।

কারণ দর্শানোর নোটিস পাওয়া সহকারী শিক্ষক মোশাররফ হোসেন বলেন, ‘২৫ আগস্ট পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হোমওয়ার্কের খাতা দেখছিলাম। এরমধ্যে পিয়ন দিয়ে মাদরাসার অফিস কক্ষে যেতে বলা হয়। কয়েকজন শিক্ষার্থীর খাতা পুরোপুরি না দেখে সই করে সেখানে যাই। একইভাবে গত ২৮ আগস্ট ক্লাসে খাতা দেখছিলাম। তখন আমাকে মাদরাসার খাজনা দিতে তহশিল অফিসে পাঠানো হয়েছিল। ফিরে এসে জানতে পারি আমি তহশিল অফিসে যাওয়ার পর অধ্যক্ষ স্যার ক্লাসে এসে তার ফোনে শিক্ষার্থীদের খাতার ছবি তুলে নিয়ে গেছেন। এরপর গতকাল (সোমবার) শিক্ষার্থীদের হাতের লেখায় বানান ভুল শোধরাতে ব্যর্থ হওয়ার অভিযোগে তুলে নোটিস দেওয়া হয়।

তিনি বলেন, ২৯ লাইনের ওই নোটিসে ১৩টি বানান ছিল ভুল। আশ্চর্যের বিষয় হলো বানান ভুল শোধরাতে ব্যর্থতার কারণে আমাকে নোটিস করা হয়। কিন্তু নোটিসে ১৩টি বানান ভুল। এর কারণ কে দর্শাবে নোটিসে বহুমুখী (সঠিক বহুমুখী), বরিমাল (সঠিক বরিশাল), যাইতেযে (সঠিক যাইতেছে), শ্রেণিতে (সঠিক শ্রেণিতে), কিন্ত (সঠিক কিন্তু), ভুল (সঠিক ভুল), অমনোযোগী (সঠিক অমনোযোগী), সমূহের (সঠিক সমূহের) লেখা ছিল। এভাবে মোট ১৩টি বানান ভুল লেখা ছিল ওই নোটিসে।

শিক্ষার্থীর বানান ভুল ধরতে গিয়ে অধ্যক্ষ করলেন ১৩ বানান ভুল

সহকারী শিক্ষক মোশাররফ হোসেনের ভাষ্য, আমি মাদরাসা পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য। সম্প্রতি পরিচালনা কমিটির সভার আগেই অধ্যক্ষ স্যার রেজুলেশন বইতে সই করতে বলেছিলেন। তবে আমি সই করতে রাজি হইনি। আমি সই না করায় অনেকেই রেজুলেশন বইতে সই করতে অপারগতা প্রকাশ করেন। এতে আমার ওপর ক্ষিপ্ত ছিলেন অধ্যক্ষ স্যার। সে কারণেই তুচ্ছ কারণে আমাকে কারণ দর্শনোর নোটিস দেওয়া হয়।

বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ জানান জানতে চাইলে ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. ফরিদুল আলম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সহকারী শিক্ষক মোশাররফ হোসেনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। নোটিসে বানান ভুল থাকার বিষয়ে তিনি বলেন, ‘অফিস সহকারী মোয়াজ্জেম হোসেন নোটিস টাইপ করেছেন। কয়েকবার বানান ঠিক করে দিয়েছি। এরপরও বানান ভুল কীভাবে হয়েছে সে বিষয়ে অফিস সহকারীর কাছে জানতে চেয়েছিলাম। কম্পিউটার ও কি-বোর্ড খারাপ থাকায় ভুল হয়েছে বলে তিনি (অফিস সহকারী) জানিয়েছেন।

রাস্তার মধ্যে সালাম দিলেই সর্বনাশ

অধ্যক্ষ আরও বলেন, দুপুরে বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক হয়। পরে তাদের অনুরোধে নোটিস প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে ঘটেছিল। এখন সমাধান হয়ে গেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

June 23, 2026
আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

June 23, 2026
মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

June 23, 2026

Latest News

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa