বান্দরবানের রুমা উপজেলা সদরের থানা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ও কয়েকটি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর রুমা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে চিং শৈ প্রু মারমা, মে ম্রা, চিং মারমা, চসিং রাখাইন ও সাইফুল ইসলামের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। পাশাপাশি আশপাশের কয়েকটি বসতঘরও আগুনে ভস্মীভূত হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



