Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নামে ১৫ বছর ধরে কুরবানি দেন তিনি
খুলনা বিভাগীয় সংবাদ

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নামে ১৫ বছর ধরে কুরবানি দেন তিনি

By Saiful IslamJune 30, 2023Updated:June 30, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে দীর্ঘ ১৫ বছর ধরে গরু কুরবানি দিয়ে আসছেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন।

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নামে ১৫ বছর ধরে কুরবানি দেন তিনি

Advertisement

প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদুল আজহার পরের দিন শুক্রবার সকাল ১০টায় কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে একটি গরু কুরবানি দেওয়া হয়। কুরবানির এ গরুর মাংস দলীয় নেতাকর্মীদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়।

জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলা পহরডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী সরোয়ার হোসেন বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেনের ছেলে। ছাত্রজীবনে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য।

কুরবানির সময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট কাজী নাফিউল মজিদ, কালিয়া পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান হীরা, উপজেলার নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির, পওহরডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল মল্লিক, সাবেক ছাত্রলীগ ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাদিম মাহমুদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রবিউল ইসলাম, পওহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলী খান, বাঐসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম মোল্যা, কালিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম পান্নু, কালিয়া পৌর-ছাত্রলীগের সভাপতি তানবীরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম অন্তর, সহ-সম্পাদক নাইম কাজী, নড়াগাতি থানা ছাত্রলীগের সভাপতি মনজুরুল চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ নাছিম পারভেজ প্রমুখ।

যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন বলেন, গত ১৫ বছর ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কুরবানি দিয়ে আসছি। বঙ্গবন্ধুর ও তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে আমি এ কুরবানি দিয়ে আসছি। এছাড়া আমার বাব-মাসহ আমার পরিবারের অন্যান্যদের নামে প্রতিবছর কুরবানি দিয়ে থাকি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

July 4, 2026
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026

Latest News

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa