Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে রোজা শুরু করলেও ঈদ উদযাপিত হবে সৌদির সঙ্গে
আন্তর্জাতিক

মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে রোজা শুরু করলেও ঈদ উদযাপিত হবে সৌদির সঙ্গে

By Shamim RezaApril 9, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আজ মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে মালয়েশিয়ায় এবার রমজান মাস ২৯ দিন স্থায়ী হয়েছে। যদিও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাসিন্দারা ৩০টি রোজা রেখেছেন।

Eia ae

Advertisement

মালয়েশিয়ায় রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ। ওই একই দিনে বাংলাদেশেও পবিত্র ও মহিমান্বিত এ মাস শুরু হয়েছিল।

মালয়েশিয়ায় বাংলাদেশের সঙ্গে একই দিনে রমজান শুরু হলেও; ঈদ উদযাপিত হচ্ছে সৌদির সঙ্গে।

সংবাদমাধ্যম মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠাকিভাবে ঘোষণা দিয়েছে দেশটিতে ঈদ উদযাপিত হবে বুধবার ১০ এপ্রিল।

মালয়েশিয়ায় ঈদুল ফিতর “হারি রায়া এদিলফিতরি” নামে পরিচিত।

এদিকে গতকাল সোমবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় ১০ এপ্রিল ঈদ পালিত হবে।

সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১১ মার্চ থেকে। সে হিসেবে গতকাল দেশগুলোতে রমজানের ২৯তম দিন ছিল।

তবে মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা না গেলেও আফ্রিকার দুই দেশ মালি ও নাইজারে গতকাল সোমবার পশ্চিম আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়। আর এ কারণে এ দুটি দেশে আজ মঙ্গলবারই ঈদ পালিত হচ্ছে। দেশগুলোর বাসিন্দারা ২৯টি রোজা রেখেছেন।

নাইজারের চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। দেশটির পাঁচটি রাজ্যে চাঁদ দেখা যায় বলে জানিয়েছে বিবিসি হাউসা।

অপরদিকে মালির ধর্মবিষয়ক মন্ত্রণালয় সোমবার চাঁদ দেখতে পাওয়ার তথ্য জানায়।

আফ্রিকার এ দুটি দেশে মঙ্গলবার ঈদ হলেও ওই অঞ্চলের অন্যান্য দেশগুলো কাল বুধবারই ঈদ পালন করবে।

শাওয়াল মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে শেষ হয় মহিমান্বিত দেশ পবিত্র রমজান মাস। এরপর শুরু হয় খুশির ঈদ।

বাংলাদেশে আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। দেশের কোথাও চাঁদ দেখা গেলে কমিটির কাছে জানানোর আহ্বান জানানো হয়েছিল। তবে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয় গত ১২ মার্চ। সে হিসেবে আজ বাংলাদেশে রমজানের ২৯তম দিন ছিল। তবে এবার রমজান মাসটি ৩০ দিনেরই হয়েছে।

তামিল ছবিতে নায়িকাদের নাভি কেন উন্মুক্ত করা হয়

তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানে রোজা ২৯টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবারই চাঁদ দেখা যাবে। কারণ গতকালই চাঁদটির জন্ম হয়েছে।

সূত্র: মরক্কো ওয়ার্ল্ড নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa