Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন: জয়শঙ্কর
আন্তর্জাতিক

বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন: জয়শঙ্কর

By Saiful IslamSeptember 26, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কোনও শর্তাধীনে নয়, বরং ভালো প্রতিবেশী হিসাবে ভারত প্রতিবেশী দেশগুলোকে সহায়তা করে থাকে। তিনি আরও বলেন, ভারত তার প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণের চেষ্টা করছে না। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন এবং ভারতও (বাংলাদেশের সঙ্গে) যৌথ প্রকল্প থেকে উপকৃত হয়েছে।

বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন: জয়শঙ্কর

Advertisement

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটে আলোচনা অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, “অভ্যন্তরীণ রাজনৈতিক গতিশীলতা নিয়ন্ত্রণের লক্ষ্যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোকে আর্থিক সহায়তা এবং অন্যান্য প্রকল্পে ভারত যুক্ত নয়” বলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন।

২০২২ সালে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কাকে দেওয়া বেল-আউটের কথা উল্লেখ করে ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত শ্রীলঙ্কাকে যে প্রায় ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে তা কোনও শর্তসাপেক্ষে দেওয়া হয়নি।

বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে সাহায্য করেও কোনও ধরনের সুবিধা না পাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “এটা এমন নয় যে— আমাদের কোনও ধরনের রাজনৈতিক শর্ত ছিল যা এর (সাহায্যের মধ্যে) অন্তর্ভুক্ত ছিল। আমি বলতে চাচ্ছি, আমরা একটি ভালো প্রতিবেশী হিসাবে এটি (সাহায্য) করছিলাম, কারণ আমরা আমাদের দোরগোড়ায় এই ধরনের অর্থনৈতিক মন্দা দেখতে চাইনি।”

তার দাবি, “সুতরাং আমি মনে করি, শ্রীলঙ্কায় রাজনৈতিকভাবে যা ঘটছে, দিন শেষে তা নিয়ে তাদের রাজনীতিই কাজ করবে”। ভারতীয় এই মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পদক্ষেপে ভারতের জন্য কোনটা ভালো হবে তা মেনে চলতে বলাটাও ভারতের উদ্দেশ্য নয়।

জয়শঙ্করের মতে, বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন এবং ভারতও (বাংলাদেশের সঙ্গে) যৌথ প্রকল্প থেকে উপকৃত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “সুতরাং আমি আপনাদেরকে এটি সম্পর্কে বিশেষ কিছু মনে না করার জন্য অনুরোধ করব। এটা এমন নয় যে— ভারত প্রতিটি প্রতিবেশী দেশের প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চাইছে।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

July 15, 2026
USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

July 15, 2026
সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

July 15, 2026

Latest News

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa