Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ২০৪০ সালে বাংলাদেশ পৃথিবীর ধনী ১০ দেশের মধ্যে একটি হবে: শামীম ওসমান
জাতীয়

২০৪০ সালে বাংলাদেশ পৃথিবীর ধনী ১০ দেশের মধ্যে একটি হবে: শামীম ওসমান

By Tarek HasanSeptember 13, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আপনাদের কারণে আমার বুকে এত সাহস। কাপুরুষের মতো বোমা মারলে কিছু করার নেই। কিন্তু ওরা যদি এমনি পাঁচ হাজার নামে আর আমি একা নামবো। ওই পাঁচ হাজারকে দৌড়াতে দৌড়াতে পানিতে নামাবো, ইনশাআল্লাহ। আমেরিকায় একবার চেষ্টা করেছিল। সেখানে ওরা ছিল দেড় দুইশ আর আমি একা ছিলাম। ওই দেড় দুইশর মধ্যে কিছু দিয়েছে দৌড় আর কিছু মাটিতে পড়েছিল। মুক্তিযোদ্ধার সন্তান, আমার কলিজায় জোর আছে।’

শামীম ওসমান

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা দেলপাড়া মীরকুঞ্জ পার্টি সেন্টারে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ‘চোর’ সম্বোধন করে শামীম ওসমান বলেন, ‘ওই তারেক রহমান চোরায় চোর চেনে। প্রকৃতপক্ষে যারা বিএনপি করতো তাদেরকে লাথি দিয়ে সরিয়ে দিয়েছে সাইড লাইনে দিয়ে দিয়েছে। এমন লোককে আনছে যে ওই কাজটা করতে পারবে। কিছুদিন আগে ডুবাইতে এক জঙ্গির সঙ্গে মিটিং হয়েছে। আমরা জানি তারা জামায়াতের সঙ্গে আঁতাত করেছে। কী করবে, নারায়ণগঞ্জে ভায়োলেন্স করবে। বাড়াবাড়ি বেশি কইরেন না করলে, জনগণ যদি নির্দেশ দেয় এবার কিন্তু রক্ষা পাবেন না। রাজনীতি করতে চান করেন। নারায়ণগঞ্জে গত ছয় মাস ধরে দেখছি কিছু বলছি না। আমি তাদেরকে চুপ থাকতে বলেছি।’

বিএনপি-জামায়াত ক্ষমতায় আসতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু দিন আগে আমি বলেছিলাম, বিএনপি-জামায়াত ক্ষমতার চারশ মাইলের ভেতরে আসতে পারবে না। আজকে ফাইনাল বলি, বায়ান্নো হাজার বর্গকিলোমিটারের ভেতরে আসতে পারবে না। এটা আমি আল্লাহর ওপরে ভরসা রেখে বলছি।’

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আপনারা আমাদের ওপরে যে জুলুম করেছেন আমরা কিন্তু মানুষ, রোবট না। আমাদের মনে করিয়ে দিয়েন না। ১৪ বছর ধরে আমরা ক্ষমতায় আছি, কাউকে ফুলের টোকা দেইনি। কাউকে আঘাত করিনি। ওই যে একটা পলিটিক্যাল প্রস্টিটিউট হয়েছে সে একবার করে আওয়ামী লীগ তারপর গেলো জাতীয় পার্টিতে পরে বিএনপি হয়ে আবার আওয়ামী লীগ আবারও বিএনপিতে গেছে। এটা কোন আদর্শ। এই আদর্শের নাম কী? রাজনীতিক ভাষায় এদেরকে বলা হয় পলিটিক্যাল প্রস্টিটিউট। অর্থাৎ রাজনৈতিক বেশ্যা। অর্থাৎ যাদের কোন চরিত্র থাকে না।’

২০৪০ সালে বাংলাদেশ পৃথিবীর ধনী ১০ দেশের মধ্যে একটি হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী বসে আছেন, আর ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সামনে পা গেড়ে বসে আছেন। আমেরিকার প্রেসিডেন্ট সেলফি তুলছেন। সৌদি আরব কথা বলছে। দুবাই কথা বলছে। কেন? কারণ জাতির পিতার কন্যা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশ এখন নিজের পায়ের ওপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। অর্থনীতিবিদরা বলছে, সারা বিশ্বের এই অস্থিরতার মধ্যেও ২০৪০ সনে আল্লাহর হুকুমে পৃথিবীর ১০টি ধনী দেশের মধ্যে বাংলাদেশ একটা হবে।’

সাগরের মধ্যে বলেশ্বর নদের ইলিশই সেরা

ঘণ্টা বাজানোর কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘এই নারায়ণগঞ্জ থেকে পূর্বপুরুষরা শুরু করেছে। আওয়ামী লীগের সৃষ্টি, বায়ান্নো, বাষট্টি, ছিষট্টি ও ঊনসত্তর। তাই আমরা একটু শুরু করতে চাই। এই শুরু করার জন্য একটা ঘণ্টা বাজাতে হয়। আমরা এই ঘণ্টা বাজাবো। যদি দেশকে ভালোবাসেন পরাধীনতা না চান সেটা আপনার বিষয়। স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচবো নাকি মাথা নিচু করে গোলামের মতো বাঁচবো সেটাও আপনার বিষয়। আমি আশা করবো, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন সেদিন ঘরে না থাকেন। জনগণকে সঙ্গে নিয়ে লাখো লাখো লোকের সমাবেশ যাতে সেখানে হয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ১০ ২০৪০ একটি ওসমান দেশের ধনী পৃথিবীর বাংলাদেশ মধ্যে শামীম শামীম ওসমান সালে হবে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
দুর্নীতি ও ঘুষ গ্রহণ

দুর্নীতি ও ঘুষ গ্রহণ : ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

February 1, 2026
ভূমিকম্প

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

February 1, 2026
ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ

February 1, 2026
Latest News
দুর্নীতি ও ঘুষ গ্রহণ

দুর্নীতি ও ঘুষ গ্রহণ : ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভূমিকম্প

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ

আইএসপিআর

তফসিলের পর থেকে সেনাবাহিনীর অভিযানে আটক ১৭৭৪ : আইএসপিআর

যৌথবাহিনীর অভিযান

তফসিলের পর যৌথবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৭৪

ঢাবি শিক্ষক মোনামি

‘জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে ইনবক্সে ঝড়’, যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

বিজিবি

যশোরে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক

স্থগিত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.