বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গ আবারও নতুন ছবির মাধ্যমে ফিরছেন বড় পর্দায়। ‘শিন্ডলার্স লিস্ট’, ‘ইন্ডিয়ানা জোনস’, ‘জুরাসিক পার্ক’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ ও ‘দ্য টার্মিনাল’-এর মতো অসংখ্য সফল সিনেমার নির্মাতা হিসেবে তিনি চলচ্চিত্র ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছেন। তার সিনেমাগুলোর বক্স অফিস আয় ইতিমধ্যে ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং তিনবার অস্কার জয় করেছেন তিনি।

শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ডিসক্লোজার ডে’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাবে এবং স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় এটি প্রদর্শিত হবে।
দীর্ঘদিন ধরে তুলনামূলকভাবে ব্যক্তিগত ও আবেগঘন গল্প নিয়ে কাজ করার পর এবার স্পিলবার্গ ফিরেছেন তার পরিচিত সায়েন্স ফিকশন ও রহস্যঘন ঘরানায়। নতুন এই সিনেমায় ভিনগ্রহের প্রাণীর পৃথিবীতে আগমন এবং তা গোপন রাখতে একটি বড় সরকারি ষড়যন্ত্রকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। সিনেমাটিতে রয়েছে প্রযুক্তি, রহস্য এবং অজানার আকর্ষণের মিশ্রণ।
ছবিটিতে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, জশ ও’কনার, কলিন ফার্থ, ইভ হসন এবং কলম্যান ডমিঙ্গোসহ আরও অনেকে। ইতোমধ্যে প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এবং সমালোচকদের কাছ থেকে পেয়েছে প্রশংসা। অনেকেই এটিকে গত দুই দশকে স্পিলবার্গের অন্যতম সেরা কাজ হিসেবে উল্লেখ করেছেন। এখন দর্শকেরা অপেক্ষা করছেন সিনেমাটি কতটা সাড়া ফেলতে পারে তা দেখার জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



