Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ফাঁদ পাতলেন ভারতীয় প্রেমিকা, অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশি প্রেমিক!
খুলনা বিভাগীয় সংবাদ

ফাঁদ পাতলেন ভারতীয় প্রেমিকা, অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশি প্রেমিক!

By Saiful Islamজুন 12, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফাঁদ পাতলেন ভারতীয় প্রেমিকা, অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশি প্রেমিক! প্রেমের টানে প্রেমিকার সঙ্গে দেখা করতে ঢাকা থেকে মোংলা ছুটে আসেন এক ব্যবসায়ী। দেখা করতে এসেই অপহরণের ফাঁদে পড়েন প্রেমিক।

Advertisement

তবে অল্পের জন্য অপহরণের হাত থেকে রক্ষা পেলেও খোয়া গেছে নগদ টাকা, মোবাইলসহ সঙ্গে থাকা মূল্যবান মালামাল। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মোংলা বন্দর এলাকা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। শনিবার (১১ জুন) দুপুরে আটক দুই জনকে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আ. রহমান অঙ্কন (২৬)। তিনি ঢাকার মোহাম্মদপুর কাটাসুর এলাকার আ. মান্নান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন স্টেশনারী ব্যবসায়ী।

শুক্রবার রাতে বন্দরের ৫ নিরাপত্তা প্রহরী, বোট চালক ও ভারতীয় প্রেমিকা পিয়াংকা বাইনকে আসামি করে মোংলা থানায় মামলা একটি দায়ের করেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, আ. রহমান অঙ্কনের সঙ্গে দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় দিপু বাইনের মেয়ে পিয়াংকা বাইনের (২৮)।

সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ দিনের আলাপচারিতায় ভারতীয় ওই নারীর সঙ্গে প্রমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ১৪ এপ্রিল ভালোবাসা দিবসে দুজনের প্রথম দেখা হয় খুলনার সোনাডাঙ্গায়।

সোনাডাঙ্গার ৬নং রোডের যাত্রা ফ্রাকশিপ নামের আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয় দুজনে প্রায় ৫ দিন থাকেন বলে জানায় প্রেমিক অঙ্কন। সেখান থেকে ভারতীয় ওই নারী নিজ দেশে চলে গেলেও তাদের সম্পর্ক অটুট থাকে। দুজনার কথা হয় প্রতিনিয়ত। দ্বিতীয়বার ওই একই আবাসিক হোটেলে দেখা করার জন্য ঢাকা ও ভারত থেকে এসে পূর্ব পরিচয়ে অবস্থান করে।

একইসঙ্গে মোংলা বন্দরের নিরাপত্তা প্রহরী জাফরের সঙ্গে সু-সম্পর্ক রয়েছে ওই ভারতীয় নারী পিয়াংকা বাইনের। দুজনে মিলে ঢাকার ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করে তারা।

সবশেষ শুক্রবার ব্যবসায়ীর সঙ্গে দেখা করার জন্য ভারত থেকে পিয়াংকা বাইন মোংলায় আসে এবং তাকেও এখানে আসতে বলে। শুক্রবার দুপুরে প্রেমিক অঙ্কন মোংলায় এসে প্রেমিকা পিয়াংকার সঙ্গে দেখা করে।

তবে সেখানে আগে থেকেই বন্দরের ৫ নিরাপত্তা কর্মচারীসহ কয়েকজন ব্যবসায়ী যুবককে অপহরণের জন্য প্রস্তুত করে রাখে প্রেমিকা পিয়াংকা ও জাফর।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সুন্দরবন দেখানোর কথা বলে সু-কৌশলে একটি জালিবোট (নৌযান) ভাড়া করে জাফর। এসময় অন্যদের সঙ্গে নৌযানে বন্দরের পশুর নদীর মাঝ পথে নিয়ে তাকে হাত-পা বেঁধে মারধর শুরু করে এবং ব্যবসায়ীকে বিব’স্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে অপহরণকারীরা। একই সঙ্গে ব্যবসায়ীর নগদ টাকা, মোবাইল ও মানিব্যাগসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয় মোংলা বন্দরের নিরাপত্তা কর্মচারীরা।

বিষয়টি নদীতে অন্যান্য নৌযান কর্মীরা দেখে ফেলায় সেখান থেকে দ্রুত তাকে বাসস্ট্যান্ডে নিয়ে জোরপূর্বক একটি মাইক্রোবাসে ওঠানোর চেষ্টা করে অপহরণকারীরা।

এসময় ব্যবসায়ী অঙ্কনের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্ষা করে এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বন্দরের নিরাপত্তা প্রহরী জামাল হোসেন ও বোট চালক ওবায়দুর হোসেনকে আটক করে পুলিশ।

কিন্তু কৌশলে ভারতীয় প্রেমিকা পিয়াংকা বাইন ও অন্যরা দ্রুত সেখান থেকে সটকে পড়ে। শুক্রবার রাতে বন্দরের ৫ নিরাপত্তা প্রহরী, বোট চালক ও ভারতীয় প্রেমিকা পিয়াংকা বাইনকে আসামি করে মোংলা থানায় মামলা দায়ের করা হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, প্রেমের ঘটনায় ঢাকার ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় বন্দরের কয়েকজন নিরাপত্তা প্রহরী জড়িত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করেছে।

এছাড়া ভারতীয় প্রেমিকা ও বন্দরের ৫ নিরাপত্তা প্রহরীসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা নেয়া হয়েছে। মামলা দায়ের শেষে শনিবার দুপুরে আটক ২ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় মোংলা থানার এ কর্মকর্তা।

অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ৬টি পাতিসরালির ছানা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জুন 15, 2026
Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

জুন 15, 2026
মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

জুন 15, 2026
Latest News
Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa