আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকেট র‌্যাফেল ড্রতে ৫০ লাখ টাকার ব্র্যান্ড নিউ র‌্যাংলার জিপ গাড়ি জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী।

প্রবাসী

Advertisement

আবুধাবির আল-আইনে বসবাস করেন তিনি। তার নাম মিন্টু চন্দ্র বারী। মাত্র ১৫০ দিরহাম দিয়ে বিগ টিকিটের ‘ড্রিম কার’ লটারির টিকিটটি কিনেছিলেন তিনি।

সংবাদমাধ্যম খালিজ টাইমস শুক্রবার (৪ আগস্ট) জানিয়েছে, মিন্টু চন্দ্র আবুধাবিতে একটি স্যালুনে কাজ করেন। ২০০৯ সাল থেকেই মধ্যপ্রাচ্যে রয়েছেন তিনি। আল-আইনের ‘গার্ডেন সিটিতে’ থাকেন এই প্রবাসী।

গাড়িজয়ী ভাগ্যবান এই বাংলাদেশি খালিজ টাইমসকে বলেছেন, ‘যখন জানতে পারি আমি গাড়ি জিতেছি, আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার ভাই প্রথমে গাড়ি জেতার বিষয়টি আমাকে জানায়। এরপর বিগ টিকিটের ওয়েবসাইটে গিয়ে আমার কয়েকজন বন্ধু বিষয়টি নিশ্চিত করে।’

মিন্টু চন্দ্র এবারই প্রথমবার লটারির টিকেট কিনেছেন এমনটি নয়। নিজের ভাগ্য পরীক্ষার জন্য গত ৮-৯ বছর ধরে নিয়মিত টিকেট কিনেছেন তিনি।মিন্টু জানিয়েছেন, আল-আইন আন্তর্জাতিক বিমানবন্দরে বিগ টিকিটের দোকান থেকে এই ‘ড্রিম কার’ লটারির টিকিটটি কিনেছিলেন তিনি।

এই প্রবাসী জানিয়েছেন গাড়ি জেতার খবরে তার ছেলে-মেয়ে ও স্ত্রী বেশ খুশি হয়েছেন। তিনি বলেছেন, ‘এটি আমার স্ত্রী, দুই সন্তান ও আমার জন্য জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত। আমার গাড়ি জেতার খবরে তারা বেশ খুশি হয়েছে।’

দাম শুরু ১৩৯৯ টাকা থেকে, স্টাইলিস ডিজাইনের কলিং স্মার্টওয়াচ NoiseFit Halo Plus

মিন্টু জানিয়েছেন, এখন তার ইচ্ছা হলো আমিরাতে নিজের একটি স্যালুন খোলা এবং পরিবারের সদস্যদের এখানে নিয়ে আসা। আরব আমিরাতে র‌্যাংলার জিপ গাড়ির মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকার সমান। সূত্র: খালিজ টাইমস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.