Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ নওগাঁয় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরু গোলাপ
বিভাগীয় সংবাদ রাজশাহী

নওগাঁয় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরু গোলাপ

By Shamim Rezaসেপ্টেম্বর 3, 20234 Mins Read

জুমবাংলা ডেস্ক : নওগাঁয় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরু গোলাপ বা অ্যাডেনিয়াম। বনসাই আকৃতির এ গাছটি রসাল প্রকৃতির। গাছে গোলাপের মতো দুই থেকে তিনটি করে পাপড়ি ও স্তর থাকে। খরা সহিষ্ণু এ গাছ অল্প পানিতে বেঁচে থাকতে পারে। এ কারণে ক্রেতা বা শৌখিনদের পছন্দের তালিকায় রয়েছে মরু গোলাপ বা অ্যাডেনিয়াম।

মরু গোলাপ

Advertisement

অনেকেই এখন অ্যাডেনিয়াম চাষকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। সম্ভাবনাময় এ উদ্ভিদ চাষে পৃষ্ঠপোষকতা পেলে অনেকের কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে।

অ্যাডেনিয়াম গাছ প্রাকৃতিক ভাবেই বনসাই আকৃতির। গাছটি ক্যাকটাস নয়, তবে রসাল প্রকৃতির, যা মরুভূমির গোলাপ নামে পরিচিত। এই জাতের গাছে গোলাপের মতো দুই থেকে তিনটি করে পাপড়ি ও স্তর থাকে। অ্যাডেনিয়াম গাছ বেশ শক্ত ধাঁচের। খুব বেশি পানির প্রয়োজন হয় না। মরুভূমির মতো পরিবেশে টিকে থাকতে পারে। গাছ ৫০ সেন্টিমিটার থেকে দুই মিটার পর্যন্ত উঁচু হয়। গোড়া বেশ মোটা হয়। শাখাপ্রশাখা নরম এবং পাতা পুরু।

প্রায় সারাবছরই কম-বেশি ফুল ফোটে। লাল, মেরুন, গোলাপি, ঘিয়ে, সাদা, হলদে, নীলাভসহ বিভিন্ন রঙের ফুল ফোটে। রঙের বৈচিত্র্যের কারণে এ ফুলের উজ্জ্বল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিভিন্ন উদ্যান, ছাদবাগান, বারান্দায় কম যত্নেই লাগানো যায়। অ্যাডেনিয়াম গাছটি খুবই খরা সহনশীল। এর কাণ্ড ও শাখা-প্রশাখায় প্রচুর পানি ধারণ করে রাখতে পারে, যা খুব অল্প বৃষ্টিপাত ও খরার সময় ব্যবহার করে প্রকৃতিতে টিকে থাকতে পারে। বীজ থেকে চারা তৈরি করা হলে এর জাতের বৈশিষ্ট্য হুবহু ঠিক থাকে না। এজন্য গ্রাফটিং বা কলম করে মরু গোলাপের চারা তৈরি করা হয়।

পড়াশুনার পাশাপাশি কর্মসংস্থানের জন্য বিভিন্ন অনলাইন দেখে অ্যাডেনিয়াম চাষ করার সিদ্ধান্ত নেন নওগাঁর মান্দা উপজেলার বুড়িদহ গ্রামের সুলতান মাহমুদ জাহিদ। পড়াশুনা করছেন রাজশাহী কলেজের রাষ্ট্র বিজ্ঞান মাস্টার্স শেষ বর্ষে। বৈশ্বিক মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে বাসায় চলে আসেন। সেসময় রাজশাহী সিটি কলেজের অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করতেন। ২০২১ সালে অনলাইন থেকে ৩০০ পিস বীজ সংগ্রহ করে ১০ হাজার টাকা খরচে বাণিজ্যিকভাবে নার্সারি শুরু করেন। যা থেকে খরচ বাদে লাভ আসে প্রায় ২০ হাজার টাকা।

উদ্যোক্তা সুলতান মাহমুদ জাহিদ বলেন, বীজ থেকে চারা তৈরি করলে জাতের বৈশিষ্ট্য হুবহু ঠিক থাকে না। এজন্য গ্রাফটিং বা কলম করা হয়। এসব চারা ও গাছ অনলাইনের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে গ্রাহকদের কাছে বিক্রি করা হয়। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছ বিকিকিনির যেসব গ্রুপ আছে সেগুলোকে মাধ্যম হিসেবে নিয়েছি। এরপর কুরিয়া সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরো বলেন, নার্সারিতে প্রায় আড়াই হাজার চারা ও মাদার গাছ রয়েছে। বীজের চারার দাম ৩০ টাকা থেকে ১৫০ টাকা। আর গ্রাফটিং চারা ৩০০ টাকা থেকে ৫০০ টাকা দাম, যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। তবে বিক্রয়যোগ্য চারা রয়েছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

নওগাঁ শহরের খাস-নওগাঁ মহল্লার বাসিন্দা বশির আহমেদ। তিনি একজন বনসাই নার্সারি ব্যবসায়ী। আগে সরকারি চাকরি করতেন। পাশাপাশি নার্সারি ছিল। বেশ কয়েক বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছেন। অন্যান্য চারার পাশাপাশি নিজেই বাসার ছাদে অ্যাডেনিয়াম চারা ও গাছ তৈরি করেছেন। তার নার্সারিতে ১৪টি রঙের অ্যাডেনিয়াম ফুলের গাছ রয়েছে। অন্যান্য চারা বা গাছের তুলনায় কম পরিশ্রম এবং ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন তিনি।

বশির আহমেদ বলেন, মরু গোলাপ চাষ পদ্ধতি খুবই সহজ। এতে কয়েকদিন পানি না দিলেও সমস্যা নেই। সারা বছরই ফুল দেয়। বাগানে প্রায় দুই শতাধিক অ্যাডেনিয়াম গাছ আছে। অন্যান্য কয়েকটি গাছ বিক্রি করে যে লাভ হয় অ্যাডেনিয়াম গাছ একটি বিক্রি করে সেই পরিমাণ লাভ করা যায়। এই নার্সারির ওপর ভর করে আল্লাহর রহমতে সংসার চলছে।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ অফিসার একেএম মনজুরে মাওলা বলেন, অনেকেই এখন ছাদবাগানের দিকে আগ্রহী হচ্ছেন। এ ছাদবাগানের একটি ভালো আইটেম হতে পারে অ্যাডেনিয়াম বা মরু গোলাপ। এটি খুবই সম্ভাবনাময় একটি উদ্ভিদ। অ্যাডেনিয়াম খরা-সহনশীল উদ্ভিদ হওয়ায় অনেকের কাছে এখন ছাদবাগানে শোভা বর্ধন হিসেবে স্থান পেয়েছে। অল্প পরিচর্যায় দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। এর বৈশিষ্ট্য ও বাহ্যিক গঠনপ্রকৃতি অত্যন্ত আকর্ষণীয়।

‘কাহো না প্যায়ার হ্যায়’ সিনেমা ছাড়েননি কারিনা, বের করে দেয়া হয় তাকে

তিনি বলেন, অ্যাডেনিয়ামের ফুল বিভিন্ন বর্ণের হয়ে থাকে। এর গোড়ার দিকে বনসাইয়ের মতো। এ কারণে মানুষের কাছেও পছন্দের। শহরের নার্সারিগুলোতে এর ব্যাপক চাহিদা বাড়ছে। তরুণ উদ্যোক্তারা অ্যাডেনিয়াম চাষ শখ থেকে এখন পেশায় পরিণত করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

জুন 19, 2026
গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

জুন 19, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa