জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের নন্দনকান রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে (ইউসিবি) আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

চট্টগ্রামে ব্যাংকে আগুন

Advertisement

শনিবার (১৬ মার্চ) ইফতারের পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, আগুন কীভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যায় ইফতারের পর খবর আসে নন্দনকান রাইফেল ক্লাব ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ৪টি ইউনিট সেখানে পাঠানো হয়। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হবে। রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে (ইউসিবি) রয়েছে। মূলত ওই ব্যাংকেই আগুন লেগেছে।

আগুনের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাইফেল ক্লাব ভবনের নিচতলা থেকে প্রথম ধোঁয়া বের হয়। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের সদস্যদের বেগ পেতে হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনেকেই দাবি করছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করা কয়েকজন জানান, ব্যাংকটির গ্লাস ভেঙে ভেতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে, ধোঁয়ার কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.