আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রদেশ সরকারের এক বেতনভুক্ত করণিকের বাড়ি থেকে নগদ ৮৫ লাখ উদ্ধার করল পুলিশ।

নগদ ৮৫ লাখ

Advertisement

গত বুধবার (৩ আগস্ট) মধ্যপ্রদেশ সরকারের ইকোনমিক অফেন্সেস উইংয়ের (ইওডব্লিউ) একটি তদন্ত অভিযান চলাকালীন এ নগদ উদ্ধার করেন তদন্তকারী কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি বেআইনি সম্পত্তি মামলার তদন্ত করছিল ইওডব্লিউ। বিশেষ সূত্রে খবর পেয়ে বুধবার ইওডব্লিউ কর্মকর্তারা রাজ্যের চিকিৎসা শিক্ষা বিভাগের করণিক হিরো কেশওয়ানির বাড়িতে হানা দিয়ে এই নগদ উদ্ধার করেন।

নগদ উদ্ধারের পর পরই অভিযুক্ত কেশওয়ানি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অসুস্থতার কারণে ইওডব্লিউ কর্মকর্তারা এখনও কেশওয়ানিকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি বলেও পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে।

মৃত্যুর ৩০ বছর পর বিয়ে!

সূত্রে আরও জানা গেছে, কেশওয়ানি যখন চাকরি পান তখন তার বেতন ছিল চার হাজার টাকা। বর্তমানে তিনি প্রায় ৫০ হাজার টাকা আয় করেন। নগদ এত টাকা তার বাড়িতে কী করে এলো এ নিয়েই প্রশ্ন উঠেছে। এই ঘটনায় আরও তদন্ত চলছে বলেও ইওডব্লিউ কর্মকর্তারা জানিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.