জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌষের কনকনে ঠান্ডা উপেক্ষা করে বোরো ধান চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কনকনে শীত উপেক্ষা করেই ব্যস্ত সময় পার করছেন তারা।

বোরো ধান চাষ

Advertisement

উপজেলার বিভিন্ন মাঠে শীতের সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিদিন বোরো জমি ট্রাক্টর ও গরু দিয়ে চাষে ব্যস্ত সময় কাটছে তাদের।

সরেজমিনে দেখা গেছে, হিমশীতল পানি, কাদামাটি আর হাড়কাঁপানো ঠান্ডার কষ্টকে পেছনে ফেলে অনেক চাষি বীজতলা থেকে চারা সংগ্রহ করে সেই চারা আবার জমিতে রোপণ করছেন। অনেকে কোদাল দিয়ে করছেন জমির আইল কেটে আর জমির আগাছা পরিষ্কার করে চাষের জন্য প্রস্তুত করছেন। অনেকে জমিতে জৈব সার ছিটানোসহ তৈরি জমিতে পাম্পের মাধ্যমে পানি সেচ দিয়ে তা ভিজিয়ে রাখার চেষ্টা করছেন। এ সময় শ্রমিক সঙ্কট থাকায় কোথাও কোথাও বোরো চারা রোপণে কৃষকদের সাহায্য করছেন তাদের পরিবারের ছোট-বড় সদস্যরা।

এ ব্যাপারে কৃষক আলী হোসেন জানান, আমন মৌসুমে ধানের ভালো ফলন ও দাম বেশি হওয়ায় তিনি এবার বিপুল উৎসাহ উদ্দীপনায় ব্যবসার পাশাপাশি বোরো ধান চাষাবাদে মনোযোগ দিয়েছেন। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হবে বলে তিনি আশাবাদী।

এরমেধ্য অনেকের আবার আশঙ্কাও রয়েছে। তারা ফাল্গুন চৈত্র মাসে মাঝে মধ্যে বৃষ্টি না হলে পানির অভাবে জমি ফেটে চৌচির হয়ে ব্যাহত হতে পরে চাষাবাদ। যার ফলে ভালো ফলন হওয়ার অনেকটা প্রকৃতির উপর নির্ভর করছে।

উপজেলার সর্বত্র এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে। এখন উপজেলার শৈলজুরা, উচাইল, ব্রাহ্মণডুরা, রপুর, কাজিরগাঁও, নিশাপট, বড়চর, ডাকিজাঙ্গাল, লাদিয়া, লেঞ্জাপাড়া, কদমতলী ও আশপাশের রাজাকপুর, উবাহাটা, উলুকান্দিসহ সর্বত্র এমন কর্মযজ্ঞ দৃশ্যমান।

অভিনয়ে আসার আগে যা করতেন রাশমিকা

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর জানান, উপজেলা কৃষিবিভাগ উপজেলার কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেছে। কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মাঠ পর্যায়ে পরামর্শ ও দিক-নির্দেশনাও দেয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবার গোটা উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.