অকালেই থেমে গেল উঠতি অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর পথচলা। মঙ্গলবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ভারতের উত্তরপ্রদেশের বিনোদনজগতের পরিচিত অভিনেত্রী দিব্যাঙ্কা। বুলন্দশহরে জন্ম নেওয়া এই অভিনেত্রী পরিবারসহ গাজিয়াবাদে বসবাস করতেন। মঙ্গলবার রাত ৮টার দিকে দিব্যাঙ্কার মাথা ঘোরা শুরু হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোঘণা করেন।
বুধবার সকালে গাজিয়াবাদে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। প্রযোজক জিতু এবং শিল্পী বিকাশসহ হরিয়ানভি চলচ্চিত্র জগতের অনেকেই তাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন।
চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছিলেন দিব্যাঙ্কা সিরোহী।
আঞ্চলিক বিনোদন অঙ্গনে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছিলেন এই অভিনেত্রী। বিশেষ করে গায়ক মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে নজর কাড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এক সাক্ষাৎকারে দিব্যাঙ্কা জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি তার গভীর আগ্রহ ছিল। নিজের অভিব্যক্তির জন্য ভাইরাল হওয়া ভিডিওই তাকে পরিচিতি এনে দেয়। সূত্র: বলিউড লাইফ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


